Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের স্বাধীনতা দিবসে বড় পর্দায় এক অন্য ধারার গল্প নিয়ে হাজির হতে চলেছেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের জীবনকথা অবলম্বনে তৈরি ছবিতে মুখ্য ভূমিকাতে দেখা যাবে টলিউড তারকাকে, সেকথা আগেই জানিয়েছিলেন দেব। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার, যেখানে দেবকে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়ে নায়কের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে? রুক্মিণী মৈত্রকে কি সেই চরিত্রে দেখা যাবে?
অবশেষে জল্পনার অবসান, যেন সিলমোহর পড়ল সেই আলোচনায়। সদ্যই প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার, আর সেখানেই প্রথমবারের মতো প্রকাশ করা হল নায়িকার নাম। ছবিতে রুক্মিণী মৈত্র অভিনয় করছেন করিমুল হকের স্ত্রী অঞ্জুর চরিত্রে। এমন এক নারীর গল্প, যিনি আলোয় আসেননি ঠিকই, কিন্তু নীরবে পাশে দাঁড়িয়ে থেকেছেন একভাবে। মোশন পোস্টারে এক নজরে এসেছে বাইকের সামনে দাঁড়িয়ে নীল রঙের শার্টে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে রয়েছেন দেব। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজে, মাথায় ফুল গুঁজে এক সরল গ্রামীণ নারীর সাজে ধরা দিয়েছেন রুক্মিণী।
দেব ও রুক্মিণীর জুটি বাংলা সিনেমায় আগেও একাধিক সফল ছবি উপহার দিয়েছে দর্শকদের। নতুন এই ছবিতে তাঁদের ফের একত্রে দেখা যাওয়ার খবর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বাড়িয়েছে দর্শকমহলে। যদিও এর মাঝে আরও গুঞ্জনও শোনা যাচ্ছিল। অনেকেই বলছিলেন, এই ছবিতে নাকি দেবের সঙ্গে দেখা যেতে পারে অঙ্কিতাকেও। এই ছবির কাস্টে আরও কয়েকজন পরিচিত মুখ থাকতে পারে সে খবরও সামনে এসেছে। অভিনয় করতে চলেছেন ইন্দ্রাশিস রায় এবং ওএসডি অলোক সান্যাল। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এক অবিশ্বাস্য মানবিক গল্পই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন দেব। এক মানুষের ব্যক্তিগত যন্ত্রণা থেকে জন্ম নেওয়া হাজার মানুষের আশার গল্প, কেমনভাবে ধরা পড়বে পর্দায়? দেবের অভিনয়ে কি নতুন করে সামনে নিয়ে আসবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র গল্প? উত্তরটা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে স্বাধীনতা দিবস পর্যন্ত।

Post Views: 17

Continue Reading

Previous: খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার
Next: বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

সম্পর্কিত গল্প

s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026
Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.