ওঙ্কার ডেস্ক: নতুন প্রজন্মের কাছে প্রেম ঠিক কেমন? সম্পর্কের সমীকরণে আবেগ ও ‘রেড ফ্ল্যাগ’-এর সংযোগ রয়েছে কি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে নতুন ছবি ‘রেড ফ্ল্যাগ… ভালবাসা বেশি’। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবি এবার বড়পর্দায় আনতে চলেছে জেন জি প্রজন্মের প্রেমিক-প্রেমিকার ভালোবাসা, টানাপোড়েন, দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা আর বাস্তবতার গল্প।
এই প্রেমকাহিনির কেন্দ্রে এবার একসঙ্গে দেখা যেতে টলিপাড়ার পরিচিত দুই অভিনেতা, দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যাণী মণ্ডল। ছবিতে দিব্যজ্যোতির চরিত্র এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ফুড ভ্লগিং করেই যে নিজের পরিচিতি তৈরি করতে চায়। লাইক, শেয়ার আর ফলোয়ারের দুনিয়াতেই তার প্রতিদিনের বাস। হঠাৎই তার জীবনে আসে প্রেমের নতুন অধ্যায়, আবেগের বসন্ত। এই গল্প কি শুধুই প্রেমের নাকি তাঁর মধ্যে ত্রিকোণ প্রেমের ছায়াও পড়বে সম্পর্কে? সেই রহস্য সমাধান এখনই করতে নারাজ পরিচালক। তাঁর জন্য অপেক্ষা ছবি বড়পর্দায় আসার।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গে নাম রে’ ছবির হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। তবে অভিমন্যু ভরসা রেখেছেন তরুণ অভিনেতার উপর। তাঁর বিশ্বাস, চরিত্রের বৈচিত্র্য সামলানোর ক্ষমতা দিব্যজ্যোতির রয়েছে। জানা গিয়েছে, মে মাসেই শুরু হবে ছবির শুটিং। সব কিছু ঠিক থাকলে বছরের শেষেই বড়পর্দায় আসতে পারে এই প্রেমকাহিনি।
