Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দুয়া’ ঘিরেই কাটছে দিন, এবার নিজের জন্য ছুটি চাইছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

‘দুয়া’ ঘিরেই কাটছে দিন, এবার নিজের জন্য ছুটি চাইছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

Online Desk মার্চ 3, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: ২০২৪ সালে কন্যাসন্তান দুয়ার জন্মের পর থেকে জীবন নতুন ছন্দে বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিং ও মেয়েকে ঘিরেই জগত তৈরি হয়েছে তাঁর। মাতৃত্বের এই নতুন অধ্যায় তিনি মন ভরে উপভোগ করছেন, তবে সেই সঙ্গে এসেছে অজস্র অনুভূতিও।
সন্তানের জন্মের পর একজন মায়ের শরীর ও মনে যে পরিবর্তন আসে, দীপিকাও তার ব্যতিক্রম নন। দিন-রাতের বেশিরভাগ সময় দুয়াকে ঘিরেই কাটছে তাঁর। কিন্তু এই গভীর ভালোবাসার মাঝেই কখনও কখনও ধরা দেয় অদ্ভুত এক মানসিক টানাপোড়েন। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। দীপিকার কথায়, তিনি যেন এক বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজের জন্য একটু সময় চাইছেন, একটু ছুটি চাইছেন তিনি, যা তাঁর মানসিকভাবে প্রয়োজন। কিন্তু মেয়েকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না তিনি। অন্য কেউ দুয়াকে কোলে নিলে অস্বস্তি হয় আবার বিরক্তিও আসে। মেয়েকে সময় দেওয়ার জন্য নিজের কেরিয়ার নিয়েও ভাবেননি দীপিকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি এই জার্নি কতটা উপভোগ করছেন। মাতৃত্ব তাঁর দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার সবকিছুই বদলে দিয়েছে। এমনকি বদলে গিয়েছে তাঁর ফোনের প্লে-লিস্টও। এখন সেখানে জায়গা করে নিয়েছে দুয়ার পছন্দের জিনিস। সারাদিনে অসংখ্যবার মেয়েকে তিনি একটি কথাই বলেন “ভালবাসি।”

Post Views: 53

Continue Reading

Previous: যুদ্ধবিধ্বস্ত ইরান কাঁপল ভূমিকম্পে, প্রকৃতির রোষ, নাকি আমেরিকার সিসমিক বম্ব!
Next: ইরানের শাসনভার কি যাবে খামেনেই পুত্র মোজতোবার হাতে; দাবী সেদেশের সংবাদ মাধ্যমের

সম্পর্কিত গল্প

loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026
arrest-size.jpg

কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.