Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • যুদ্ধবিধ্বস্ত ইরান কাঁপল ভূমিকম্পে, প্রকৃতির রোষ, নাকি আমেরিকার সিসমিক বম্ব!

যুদ্ধবিধ্বস্ত ইরান কাঁপল ভূমিকম্পে, প্রকৃতির রোষ, নাকি আমেরিকার সিসমিক বম্ব!

Online Desk মার্চ 3, 2026
earthquake.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইরানে ভূমিকম্প। সূত্রের খবর, ইরানে ভূমিকম্পের মাত্রা ৪.৩। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদ্ধ আবহে আচমকা কম্পনে বাড়ল আতঙ্ক। প্রকৃতির রোষ, নাকি আমেরিকার সিসমিক বম্ব, তাও বলা যাচ্ছে না। পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কাও বাদ যাচ্ছে না।
জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএসের তরফে এমনটাই জানানো হয়েছে।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, হতেই পারে মাটির নিচে আঘাত করতে সক্ষম মার্কিন ‘ভূমিকম্প বোমা’ আছড়ে পড়েছে। আবার পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কারণ যাই হোক, যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন প্রাকৃতিক বিপর্যয়েও ইরানের উপর চাপ বাড়ল।
উল্লেখ্য, শনিবার ইরানে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। সেই হামলাতেই মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। আর এর পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান।

Continue Reading

Previous: ইরানে মার্কিন-ইজরায়েল হামলার মাঝে ২০০ ভারতীয় পড়ুয়াকে তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল কোমে
Next: ‘দুয়া’ ঘিরেই কাটছে দিন, এবার নিজের জন্য ছুটি চাইছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.