Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরানে মার্কিন-ইজরায়েল হামলার মাঝে ২০০ ভারতীয় পড়ুয়াকে তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল কোমে

ইরানে মার্কিন-ইজরায়েল হামলার মাঝে ২০০ ভারতীয় পড়ুয়াকে তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল কোমে

Online Desk মার্চ 3, 2026
20260303_164632.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ হামলার মাঝে, তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০০ জনেরও বেশি ভারতীয় পড়ুয়াকে রাজধানী থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে ইরানের কোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোমকে তেহরানের চেয়ে কম ঝুঁকিপূর্ণ শহর বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে পড়ুয়াদের বাসে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, ওই ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগ জম্মুকাশ্মীরের। তেহরানের মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেস্তি মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং তেহরানের ইরান মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পড়ত ওই ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছে। অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মহম্মদ মোমিন খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘তেহরানের ভারতীয় দূতাবাস সমস্ত ব্যবস্থা করেছে। পড়ুয়াদের পাঁচটি বাসে করে নিরাপদে কোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের অন্যান্য জায়গায় থাকা পড়ুয়াদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।’

এক ইঞ্জিনিয়ারিং ছাত্র বলে, ‘আমরা এখন নিরাপদ বোধ করছি। তেহরানে যখন ছিলাম অবিরাম বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা কোমে পৌঁছেছি এখন। এক বিবৃতিতে, অ্যাসোসিয়েশন ভারতের দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছে।

Post Views: 186

Continue Reading

Previous: খামেনেইর পর ‘খতম তালিকায় হেজবোল্লা প্রধান, লেবাননে ঢুকে হামলার নির্দেশ নেতানিয়াহুর
Next: যুদ্ধবিধ্বস্ত ইরান কাঁপল ভূমিকম্পে, প্রকৃতির রোষ, নাকি আমেরিকার সিসমিক বম্ব!

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.