Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইর পর ‘খতম তালিকায় হেজবোল্লা প্রধান, লেবাননে ঢুকে হামলার নির্দেশ নেতানিয়াহুর

খামেনেইর পর ‘খতম তালিকায় হেজবোল্লা প্রধান, লেবাননে ঢুকে হামলার নির্দেশ নেতানিয়াহুর

Online Desk মার্চ 3, 2026
lebanon.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান যুদ্ধে উত্তাপ বাড়ছে। খামেনেইর পর খতম তালিকায় হেজবোল্লা প্রধান নইম কাসেম।’ ইরানের উপর আক্রমণের প্রতিশোধ নিয়ে হেজবোল্লা গোষ্ঠী ইজরায়েলে আক্রমণ চালিয়েছিল। লেবানন সরকার এই আক্রমণের করা অনুচিত ছিল বলেই মনে করেছে যদিও। হেজবোল্লা গোষ্ঠী আক্রমণ করায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার হুশিয়ারি দিয়েছিলেন। সূত্রের খবর, সেই মতোই এবার আইডিএফকে লেবাননে ঢুকে অপারেশন চালানোর ছাড়পত্র দিলেন বেঞ্জামিন নিতানিয়াহু। মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতজ জানালেন, সেনাবাহিনীকে লেবাননে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের প্ররোচনায় ইজরায়েলের সীমান্ত অঞ্চলে গোলবর্ষণ করছে হেজবোল্লা। এর জন্য চরম শাস্তি পেতে হবে ওদের।
কাতজ জানান, ইতিমধ্যে হেজবোল্লার ঘাঁটিগুলিতে অভিযান চালাতে শুরু করেছে আইডিএফ। প্ররোচনাহীন ভাবে ইজরায়েলে হামলা চালানোর কারণে চরম মূল্য দিতে হচ্ছে ওদের। ইরানের প্ররোচনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন হেজবোল্লা মহাসচিব নইম কাসেম। ও এখন আমাদের খতম তালিকায় রয়েছে। খুব শিগগির ওকে নিকেশ করা হবে।
লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সংবাদ, ছবি, ভিডিও সামনে এসেছে। হেজবোল্লার আল-মানার টিভি এবং আল-নৌর রেডিও সেন্টারে হামলা হয়েছে বলে খবর।

Post Views: 186

Continue Reading

Previous: যুদ্ধের আবহে দুবাই থেকে ১৪৯ জনকে নিয়ে নিরাপদে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান
Next: ইরানে মার্কিন-ইজরায়েল হামলার মাঝে ২০০ ভারতীয় পড়ুয়াকে তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল কোমে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.