Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রমজানে রেখেছেন রোজা, নিজের হাতে রান্নাও করেছেন, জমজমাট রমজানে আড্ডায় জয়া আহসান

রমজানে রেখেছেন রোজা, নিজের হাতে রান্নাও করেছেন, জমজমাট রমজানে আড্ডায় জয়া আহসান

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: গত বছরে কর্মসূত্রে বেশ কয়েকবার কলকাতায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কখনও শুটিংয়ের কারণে আবার কখনও সিনেমার প্রচারের ফাঁকে টলিপাড়ার পার্টি-প্রিমিয়ারেও অংশ হয়েছেন অভিনেত্রী। তবে রমজানের মরশুম শুরু হতেই বাংলাদেশে ফিরেছেন জয়া। সেই উদযাপনের ঝলক ভাগ করে নিলেন খোদ অভিনেত্রীই।
পবিত্র রমজানের মরশুম মানেই পদ্মাপাড়ে সাজসাজ রব। আমজনতার মতো ঢাকার সেলেব পাড়ার অন্দরেও গ্ল্যামারের সাজ। রকমারি পদ, ফলাহার, সুস্বাদু হালিমে জমাজমাট ইফতার। জয়া আহসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের মরশুমে পরিজনদের নিয়ে খাওয়া দাওয়া আর জমাটি আড্ডায় মেতেছেন অভিনেত্রী। কাজ থেকে ফিরেই কাছের মানুষদের নিয়ে উৎসবে মেতেছেন। সম্প্রতি বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জয়া আহসান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি আড্ডায় মেতে ওঠেন তিনি। নায়িকার শেয়ার করা ভিডিওতে দেখা গেল, টেবিলে সাজানো রকমারি পদ। ফ্রুট স্যালাড, হালিম, ভর্তা থেকে মুখরোচক ভাজাভুজি, শেষপাতে মিষ্টি… বাদ যায়নি কোনও কিছুই, মেনুতে রকমারি পদের বাহার। তবে জয়া জানালেন, তাঁর বোন খুব স্বাস্থ্য সচেতন। হেলদি ডায়েটে বিশ্বাসী। তাই সেকথা মাথায় রেখেই ইফতারের মেনুতে স্বাস্থ্যকর সব পদ ঠাঁই পেয়েছে। বিটরুট, গাজরের রস থেকে রকমারি মরশুমি ফল, মুড়ো ভর্তার মতো নানা পদ ছিল। জয়া নিজেও রোজা রাখছেন। পাশাপাশি পরিবারের জন্য হেঁশেলে রান্নাবান্নাও করছেন।
পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া দাওয়া গল্পে মেতে উঠেছে রমজান অনুষ্ঠান। নিজের হাতে রান্না, গল্প-গুজবে জমজমাট হয়ে উঠেছে জয়ার ইফতারের পার্টি।

Post Views: 230

Continue Reading

Previous: ফের বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু সুন্দরবনে, শোকস্তব্ধ এলাকা
Next: SIR নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের, বকেয়া কাজ সামলাতে ভিন রাজ্য থেকে নিযুক্ত হতে পারেন বিচারকেরা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.