Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কঙ্গনার অনামিকায় স্পষ্ট হিরের আংটি, ছবি দেখেই শোরগোল সমাজমাধ্যমে

কঙ্গনার অনামিকায় স্পষ্ট হিরের আংটি, ছবি দেখেই শোরগোল সমাজমাধ্যমে

Online Desk মার্চ 1, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনয় থেকে রাজনীতি, চর্চায় থাকেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও বিনোদুনিয়ার প্রচার আলো থেকে দূরে থাকেন কঙ্গনা। তবে প্রথম পেশা থেকে পিছু হাটেননি তিনি। রাজনীতির পাশাপাশি সমান তালে চালান ছবির কাজও। তা অভিনয়ই হোক বা প্রযোজনা। একইসঙ্গে নানা বিতর্কিত মন্তব্য করেও বারকয়েক শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী-রাজনীতিবিদ। এবারও তার অন্যথা হল না। সোশাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি পোস্ট করতেই ফের কঙ্গনাকে ঘিরে শুরু নতুন জল্পনা।
সেই ছবিতেই দেখা যাচ্ছে অভিনেত্রীর বাম হাতের অনামিকায় উঁকি দিচ্ছে হিরের আংটি। আর সেই থেকেই আলোচনার সূত্রপাত, কঙ্গনা নাকি বাগদান সেরেছেন। এদিন তাঁর পরনে ছিল গুজরাটের বিখ্যাত পাটোলা সিল্ক, তা থেকেই আন্দাজ পাত্র কি গুজরাটি। এই প্রথম নয়, এর আগে গত দীপাবলিতেও গুজরাটের শাড়িতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। বারবার গুজরাটের বিভিন্ন শাড়ির প্রতি তাঁর মুগ্ধতা, সঙ্গে অনামিকায় হিরের আংটি, অনেকেই বলছেন গুজরাটের পাত্রকেই নাকি জীবনসঙ্গী করার ইচ্ছা কঙ্গনার।
যদিও নেটপাড়ার একাংশ কঙ্গনার হয়েই বলেছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘কঙ্গনার নিজেই নিজেকে একটা হিরের আংটি উপহার দেওয়ার সামর্থ্য আছে। তো কেউ বলেছেন, ‘অনামিকায় হিরের আংটি মানেই তা বাগদানের ইঙ্গিত এমনটা কোথায় লেখা আছে?’ যদিও এই চর্চায় কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর তরফে।

Post Views: 137

Continue Reading

Previous: মোসাদের ‘ব্লুপ্রিন্টে’ খতম ইরানের সুপ্রিম লিডার খামেনেই
Next: খামেনেইয়ের মৃত্যুর পর অস্থায়ী উত্তরসূরির নাম ঘোষণা করল ইরান

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.