Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বড় পর্দা থেকে আরও একবার ওটিটির প্ল্যাটফর্মে মাধুরী দীক্ষিত, কোন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী?

বড় পর্দা থেকে আরও একবার ওটিটির প্ল্যাটফর্মে মাধুরী দীক্ষিত, কোন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী?

Online Desk নভেম্বর 20, 2025
xdf.png

ওঙ্কার ডেস্ক: বড় পর্দায় তাঁর রাজ চলে আসছে বহু বছর ধরে। বাদ যায়নি ওটিটিও, ‘ফেম গেম’র হাত ধরে ওটিটির জার্নি শুরু করেছিলেন বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ফের একবার তাঁকে নতুন সিরিজে, নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শক। এবার দারুন চমক দিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের ঘোষণা করলেন সম্প্রতি মাধুরী। নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’তে দেখা যাবে তাঁকে, একেবারে অন্যরকম চরিত্রে ফিরছেন তিনি।
সোশাল মিডিয়ায় মাধুরীর করা সেই পোস্টে দেখা যাচ্ছে একেবারে অন্যরকমভাবে লুকে ধরা দিতে। কুড়ি সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে মাধুরীকে একের পর এক সাজ খুলে ফেলতে। মুখের মেকআপ মুছে ফেলছেন আর তারপরেই দেখা যায় তাঁকে জেলের কয়েদির লুকে। চোখের কঠিন দৃষ্টি দিয়েই যেন কিছু বলতে চাইছে সে। সিরিজে ‘মিসেস দেশপাণ্ডে’ চরিত্রে দেখা যাবে মাধুরীকে। ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে সেই পরিচিত হাসি। শোনা যাচ্ছে এই সিরিজে নাকি সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাধুরীকে।
নাগেশ কুকুনুরের পরিচালনায় এই সিরিজে রয়েছে ভরপুর রহস্যরোমাঞ্চ। শোনা যাচ্ছে, ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’র থেকেই নাকি এই সিরিজ করার জন্য উৎসাহী হন তিনি। এর আগে একটি অনুষ্ঠানে নতুন এই সিরিজ নিয়ে মাধুরী জানিয়েছিলেন যে, এই চরিত্র বেশ আলাদা তাঁর অভিনয় জীবনে। তবে তিনি খুব সচেতনভাবে যে এই চরিত্র পছন্দ করেছেন এমনটা নয়। এই চরিত্রটা তাঁর কাছে আসার পর ভিন্নস্বাদের চরিত্রে অভিনয় করা থেকে নাকি পিছিয়ে আসার কথা ভাবতে পারেননি তিনি। খুব তাড়াতাড়ি এবার এই সিরিজ মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে। যদিও তার দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি।

Post Views: 179

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীত্বের চুক্তি স্মরণ করাতে শিবকুমার শিবির সোচ্চার কর্নাটকে, সিদ্দারামাইয়ার অনড় মনোভাবে অস্বস্তিতে কংগ্রেস
Next: শীত যাচ্ছে বিরতিতে, বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.