Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুস্মিতা নয়!! সাহেব জুটি বাঁধছেন অন্য নায়িকার সঙ্গে? প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

সুস্মিতা নয়!! সাহেব জুটি বাঁধছেন অন্য নায়িকার সঙ্গে? প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কানাঘুষো শোনা গিয়েছিল সাহেব ভট্টাচার্য নাকি এবার ‘গীতা এলএলবি’ অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় জুটি বাঁধতে চলেছেন। সেই জল্পনায় পড়লো সিলমোহর, প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রোমো।
এদিন স্টার জলসার তরফে তাদের আগামী নতুন ধারাবাহিক ‘গঙ্গা’র প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই হিয়াকে দেখা গেল পয়সা কুড়ানির রূপে। প্রোমোতে দেখা যাচ্ছে, ট্রেনে করে যাওয়ার সময় বা এমনই অনেকেই মা গঙ্গাকে প্রণাম করে টাকা ছুঁড়ে দেন। কিন্তু সেই টাকা কুড়িয়েই সংসার চলে অনেকের। গঙ্গা তেমনই চরিত্র। লড়াই করতে বাঁচতে হয় তাঁকে। কিন্তু এর মধ্যেও সে ভাল থাকা খুঁজে নেয় নিজের মতো করে। আর গল্পের অন্যদিকে রয়েছে নায়ক অর্জুন চ্যাটার্জি। সে গঙ্গার পাড়ের অপরাধীদের বিনাশকারী। পেশায় পুলিশ অফিসার। তার জীবনে কোনও রং নেই, আছে শুধুমাত্র কাজ। অর্জুনের এই বেরঙিন জীবনে কি গঙ্গা আদৌ রং ছড়াতে পারবে? দুই পৃথিবীর দু’জনে কীভাবে কাছে আসবে? সেই নিয়েই এগোবে গঙ্গার গল্প। ‘অর্জুন চ্যাটার্জি’র ভূমিকায় থাকছেন সাহেব ভট্টাচার্য। প্রসঙ্গত এই প্রোমো প্রকাশ্যে আসতেই একদিকে যেখানে একাধিক দর্শক, নেটিজেন প্রোমোর প্রশংসা করেছেন, সেখানে কেউ আবার সুস্মিতাকে মিস করছেন। শেষ পর্যন্ত এই ধারাবাহিক দর্শকদের থেকে কেমন সাড়া পায় সেটই দেখার।
বর্তমানে প্রোমো প্রকাশ্যে আসলেও জানানো হয়নি সম্প্রচারের দিনক্ষণ ও সময়। অন্যদিকে, শেষ হতে চলেছে জলসার আরও এক ধারাবাহিক শুভ বিবাহ। ৬০০পর্ব পেরিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক। দর্শক মনে বেশ জায়গা করেছিল সনামণি ও হানি বাফনার এই মেগা। তবে জলসায় এবার আসতে চলেছে নতুন জোড়া ধারাবাহিক। এখন অপেক্ষা মেগা সম্প্রচারের।

Post Views: 149

Continue Reading

Previous: মেক্সিকোয় ২৫ সেনার মৃত্যু, মোতায়েন ১১ হাজার বাহিনী
Next: ফের বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু সুন্দরবনে, শোকস্তব্ধ এলাকা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.