Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একের পর এক আবাসনে অগ্নিকান্ড!! পায়েল-লহমা’র পর এবার অগ্নিকান্ডের শিকার সাহেব চট্টোপাধ্যায়

একের পর এক আবাসনে অগ্নিকান্ড!! পায়েল-লহমা’র পর এবার অগ্নিকান্ডের শিকার সাহেব চট্টোপাধ্যায়

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
cz.png

ওঙ্কার ডেস্ক: টলিউডে একের পর এক বিপত্তি যেন লেগেই রয়েছে। একাধিক আবাসনের অগ্নিকান্ডের খবর শিরোনামে। এবার দক্ষিণ কলকাতার, সার্দান এভিনিউয়ের আনন্দ বহুতলে আগুনের ঘটনা। এই আবাসনেই থাকেন গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই বহুতলে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নি সংযোগের পর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হয়। জানা গিয়েছে, শর্ট সার্কিট নাকি অন্য কোনও ভাবে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসনের বিভিন্ন আবাসিকের পোষ্যদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎই পোড়া গন্ধ পেয়ে আবাসিকরা ঠিক কী ঘটছে তা বোঝার চেষ্টা করতেই বোঝেন যে আবাসনে আগুন ধরেছে। সকলেই নেমে আসেন ফ্ল্যাট ছেড়ে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে জানা যায়নি।
চলতি মাসেই একের পর এক টলি তারকার আবাসনে এই অগ্নিকণ্ডের ঘটনায় বিচলিত সকলে। আরও একবার তারই পুনরাবৃত্তি। একদিন আগেই বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে আগুন ধরে যায়। সেই বহুতলেই ছিলেন পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য। তার কিছুদিন আগে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটেছিল যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের আবাসনেও। এবার এই ঘটনার সম্মুখীন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

Post Views: 213

Continue Reading

Previous: SIR নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের, বকেয়া কাজ সামলাতে ভিন রাজ্য থেকে নিযুক্ত হতে পারেন বিচারকেরা
Next: উড়ো মেলে আতঙ্ক কলকাতা থেকে জেলার একাধিক আদালতে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.