Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • হাসপাতালে ভর্তি সেলিম খান, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন সলমান, কেমন আছেন চিত্রনাট্যকার?

হাসপাতালে ভর্তি সেলিম খান, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন সলমান, কেমন আছেন চিত্রনাট্যকার?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
af.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের অন্যতম কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর আরও একটি বিশেষ পরিচয় তিনি সলমন খানের বাবা। মঙ্গলবার সকালে তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল বা পরিবার এখনও কোনও মন্তব্য আসেনি, তবে সূত্রের খবর, বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তিত পরিবার। কারণ সেলিম খানের শারীরিক অবস্থা গুরুতর দিকেই এগোচ্ছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই হাসপাতালে ছুটেছেন সেলিম খানের বড় ছেলে, অভিনেতা সলমন খান। নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতাল থেকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে তাঁকে। এপ্রসঙ্গে কোনও কথা না বললেও, পরিবারের উদ্বেগ যে প্রবল, তা স্পষ্ট। পরে হাসপাতালে পৌঁছান তাঁর অন্য সন্তানরাও। ঘনিষ্ঠ সুত্রমারফত জানা গিয়েছে, সলমনের পরিবারের সকলেই চিন্তায় রয়েছেন এবং দ্রুত চিত্রনাট্যকারের সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় করছেন। তবে এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ৯০ বছর বয়সী সেলিম খান শুধু একজন সফল লেখক নন, তিনি হিন্দি সিনেমার গল্প বলার ধরন বদলে দেওয়া এক মানুষ। একের পর এক সব আইকনিক ছবি, যার মধ্যে রয়েছে শোলে, দিওয়ার, জঞ্জির এবং ডন’এ তিনি কাজ করেছেন। সেলিম খানের শারীরিক অসুস্থতার খবরে ভক্ত ও ইন্ডাস্ট্রির বহু মানুষ সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে সবার চোখ হাসপাতালের দিকেই। পরিবারের প্রার্থনা, ভক্তদের ভালবাসা আর চিকিৎসকদের নজরে সবাই অপেক্ষা করছেন, কবে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবেন কিংবদন্তি।

Continue Reading

Previous: সাগরে নিম্নচাপ, বদলাচ্ছে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস?
Next: একেনবাবু আসছেন স্বমহিমায়, বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু কবে পাড়ি দেবেন পুরুলিয়ায়?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.