Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইসিইউতে সেলিম খান!! শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে বলি অভিনেতা শাহরুখ খান

আইসিইউতে সেলিম খান!! শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে বলি অভিনেতা শাহরুখ খান

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
fgu.png

ওঙ্কার ডেস্ক: গত ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এই পরিস্থিতিতে কিংবদন্তি চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে এসেছেন জাভেদ আখতার, সঞ্জয় দত্ত থেকে বলিউডের অনেকেই। এবার সেলিম খানকে হাসপাতালে দেখতে এলেন খোদ বলি অভিনেতা শাহরুখ খান।
বলিউডে দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ বারবার উঠে এসেছে সমাজ তথা সংবাদমাধ্যমে। সিনে দুনিয়ায় তাঁদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন সৌজন্য বিনিময়ে কখনও খামতি হয়নি। এবার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শাহরুখ। শনিবার রাতেই সেলিমের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। জানা গিয়েছে সলমন, আরবাজ, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেন এদিন শাহরুখ।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন বলিউডে তাঁর পরিচয় গড়ে তোলার পিছনে সেলিম খানের কতটা অবদান রয়েছে। দিল্লি থেকে মুম্বই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছেই। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে তা স্বীকার করে নিয়ে বলেছেন, “আজ আমি যা সবকিছু সেলিম খান ও তাঁর পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।”
১৭ফেব্রুয়ারি থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় বলিউড। এদিন সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনওরকম অপারেশনের প্রয়োজন পড়েনি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ সলমন খান।

Post Views: 74

Continue Reading

Previous: বঙ্গবন্ধু: বাংলাদেশের হৃদয়ের কথা
Next: ফের অশান্ত পাক-আফগান সীমান্ত; সাতটি জঙ্গী ঘাঁটি উড়িয়ে দিল পাক সেনা

সম্পর্কিত গল্প

pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.