Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়!! বিয়ে ভাঙছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের, কি জানালেন অভিনেত্রী?

ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়!! বিয়ে ভাঙছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের, কি জানালেন অভিনেত্রী?

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার নতুন নতুন গুঞ্জন। এবার গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে নিয়ে। অভিনেত্রীর নাকি বিয়ে ভাঙতে চলেছে! তবে তাঁদের দাম্পত্যের পেরিয়েছে প্রায় ১৩ বছর। অভিনেত্রীর স্বামী যদিও অভিনয় দুনিয়ার মানুষ নন। কিছু দিন আগেও দু’জনে নিজেদের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন। এখন প্রশ্ন জাগছে তা হলে আচমকা কী ঘটল তারকাদম্পতির জীবনে?

বর্তমানে সৌমিলিকে এখন দর্শক দেখছেন ‘পরিণীতা’ ধারাবাহিকে। ছোটপর্দার কাহিনিতেও এখন চলছে বিয়েরই দৃশ্য। আর এর মাঝেই অভিনেত্রীর নিজের জীবনে দাম্পত্যে ফাটলের গুঞ্জন? এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, “সত্যিই জানি না। আমি আর আমার স্বামী তো বেশ মজায় আছি। হতে পারে ধারাবাহিকের প্রভাবেই এই ধরনের রটনা রটছে।” সৌমিলি জানান, এই ঘটনা আগে কখনও ঘটেনি। তবে তাঁর আন্দাজ, ধারাবাহিকে তাঁকে দেখতে দেখতে মানুষ বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলছে। অভিনেত্রী যোগ করেন, “আমি এত কিছু খেয়ালই করিনি। আমার স্বামীই পাঠাল, রটেছে ১৩ বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে। আমার শ্বশুর-শাশুড়ি যখন ছিলেন তখন ওঁরাও এমন ধরনের খবর দেখলে মজা করতেন। আর এখন আমার স্বামীও মজা পাচ্ছেন। তবে সবটাই কিন্তু রটনা। এ সব কিছুই হচ্ছে না।”

বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন ও ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত তিনি। মাঝে আমেরিকা যাবেন কাজে। ফিরে এসে আবার ধারাবাহিকে যোগ দেবেন তিনি।

Continue Reading

Previous: শীর্ষ মাওবাদী কমান্ডার সুরেশ কোডার আত্মসমর্পণ, রাজ্য মাওবাদী মুক্ত বলে ঘোষণা বিহার পুলিশের
Next: প্রকাশ্যে বাম আমলে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তে মত দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.