Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে, ‘মহারাজে’র মায়ের চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে

সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে, ‘মহারাজে’র মায়ের চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে

Online Desk মার্চ 1, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে জল্পনা চলছে বেশ কয়েকদিনযাবত। সৌরভের নাম ভূমিকায় কাকে দেখা যাবে কিংবা তাঁর পরিবারের সদস্যের ভূমিকাতেই বা কাকে দেখা যাবে সেই নিয়ে চর্চা শুরু থেকেই। সেসব চর্চার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে প্রধান অভিনেতা-অভিনেত্রীদের। কিন্তু প্রশ্ন উঠেছে সৌরভের মায়ের ভূমিকায় দেখা যাবে কাকে? খবর, সৌরভের মা নিরূপা গাঙ্গুলীর চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে। বাবা চণ্ডী গাঙ্গুলীর চরিত্রে সম্ভবত দেখা যেতে পারে বোমান ইরানি।
অপরাজিতাই কি সৌরভের পর্দার মা? নাকি শুধুমাত্র জল্পনা! তবে শোনা যাচ্ছে অভিনেত্রীর সঙ্গে টিমের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু এখনও কথা পাকা হয়নি।” নিরূপা দেবীকে চেনেন বহু দিন ধরে জানেন অপিরাজিতা সে কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, “অনেক অল্প বয়সে বিয়ে। বেহালায় আমরা ওঁদের প্রতিবেশী। স্থানীয় মন্দিরে ওঁকে অনেক বার দেখেছি। তা ছাড়া, অপরাজিতা নিজেও নিরূপা’র মত বড় টিপ পরতে পছন্দ করেন। ওঁরও বেশ লম্বা চুল।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও পাকা হয়নি। তবে শোনা যাচ্ছে, প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার ভূমিকায় থাকতে পারে গজরাজ রাও। জানা গিয়েছে সব ঠিক থাকলে ১৬ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।
আগেই শোনা গিয়েছিল, মার্চ মাসের শুরুতেই কলকাতায় চলে আসবেন ছবির নায়ক রাজকুমার রাও। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে তিনি খুঁটিয়ে দেখবেন সবকিছু। তাঁর সঙ্গেই কলকাতায় আসবেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে আর তাঁর টিম। প্রযোজক লাভ রঞ্জন। সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে উত্তেজনার পারদ চড়ছে দর্শকমহলে। কিন্তু এই ছবি আসলেই কতটা সফল হয় সেদিকেই নজর সকলের।

Post Views: 217

Continue Reading

Previous: মার্চের শুরুতেই তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রিতে! কি বলছে হাওয়া অফিস ?
Next: খামেনেইয়ের মৃত্যুর পর বিশ্বকে কড়া বার্তা ইরানের, নীতিতে বদল নয়,  জানাল সরকারি প্রেস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.