Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঠাকুরপুকুর কাণ্ডে নয়া মোড়, সাবমেরিনোর নেশায় রাত-দিনের ফারাক করতে পারেননি অভিযুক্ত পরিচালক

ঠাকুরপুকুর কাণ্ডে নয়া মোড়, সাবমেরিনোর নেশায় রাত-দিনের ফারাক করতে পারেননি অভিযুক্ত পরিচালক

Online Desk এপ্রিল 14, 2025
FotoJet-25.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ার-টাকিলার ককটেল চড়চড় করে ওঠে নেশা।সেই নেশার নাম সাবমেরিনো। এক বড় গ্লাস বিয়ারের মধ্যে টাকিলার ‘বম্ব শট’। গত ৬ এপ্রিল গভীর রাত থেকে সকাল পর্যন্ত এই ‘সাবমেরিনো’র নেশায় ডুবে ছিল পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। আর তারই ফল ঠাকুরপুকুর বাজারে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কা, মৃত্যু হয় এক পথচারীর। আহত হয়েছেন আরও প্রায় আটজন। সিদ্ধান্তর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন লালবাজারের গোয়েন্দারা। আর তাঁদের তদন্তেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
লালবাজারের সূত্রের খবর, সিদ্ধান্তকে জেরা করে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে যে, সে ও তার অন্য কয়েকজন সহকর্মী, যারা সিরিয়াল পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত, তারাও পছন্দ করত বিভিন্ন ধরনের মদ চেখে দেখতে। তারপরও নেশায় চুর হয়ে হাতে স্টিয়ারিং নিয়েছিল সিদ্ধান্ত। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে পেরিয়ে গিয়েছে বেহালা, ঠাকুরপুকুর, হরিদেবপুরের অপরিসর রাস্তা। কিন্তু ‘সাবমেরিনো’র ফলাফল যে এমন ঘটনার সামনে ফেলবে, তা সিদ্ধান্ত ভাবতেও পারেনি বলে পুলিশকে জানিয়েছে।
অভিযুক্তকে জেরা করে পুলিশ জেনেছে যে, সন্ধ্যার পর থেকে প্রায় সকাল পর্যন্ত বিভিন্ন ধরনের ককটেল নিতে শুরু করে সিদ্ধান্ত ও তার সঙ্গীরা। এমনকী, অভিনেত্রী ঋ ও কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, যাঁরা ঠাকুরপুকুরে গাড়ি ধাক্কা দেওয়ার সময় সিদ্ধান্তর গাড়িতে ছিলেন, তাঁরাও সিদ্ধান্তর মতো একইভাবে ককটেল নিয়েছিলেন কি না, গোয়েন্দারা তাও খোঁজ করছেন। তবে গোয়েন্দারা জেনেছেন যে, যাদবপুরে একটি শপিং মলের পানশালাতেই চলছিল পার্টি। এর পর রাতে ঠাকুরপুকুর এলাকায় বন্ধু সহ অভিনেতার বাড়িতে যাওয়ার পর সিদ্ধান্ত আরও ককটেল নিতে থাকে। কয়েকজন বারণ করলেও শোনেনি ওই পরিচালক।
সে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ‘টাকিলা গ্লাস’-এর মধ্যে টাকিলা ঢালতে থাকে। এর পর বড় বিয়ারের গ্লাসে বিয়ার ঢালে। বিয়ারের গ্লাসের মধ্যে ফেলে দেয় টাকিলা ভর্তি ছোট গ্লাস। টাকিলার ‘বম্ব শট’ বিয়ারের মধ্যে মিশতেই তৈরি হয়ে যায় ‘সাবমেরিনো’। প্রায় সকাল পর্যন্ত একটির পর একটি ‘সাবমেরিনো’ খেতে থাকে ওই পরিচালক। গোয়েন্দারা জেনেছেন, এই ককটেল অল্প সময়ের মধ্যে নেশা অনেকাংশে বাড়িয়ে দেয়। আর বিয়ার ও টাকিলার ককটেলের নেশা অনেকক্ষণ থাকে। তাই সকাল আটটার পর গাড়ি নিয়ে বের হওয়ার পরও নেশার ঘোরে সে দিন ও রাতের তফাত বুঝতে পারেনি। তারই জেরে দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 128

Continue Reading

Previous: নববর্ষে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী
Next: বেলজিয়ামে গ্রেফতার পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.