Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে পিছিয়ে পড়েছিল কয়েকটি ধারাবাহিক। ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’র দাপট চালিয়েছে বেশ কয়েকসপ্তাহ। কিন্তু দিনকয়েক হল আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। চলতি সপ্তাহে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করল এই ধারাবাহিক। বর্তমানে জমজমাট হয়ে উঠেছে পারুল-রায়ানের খুনসুটির গল্প‌। তাই গল্পের মোড়ে এখন দৃষ্টি আকর্ষণ করছে দর্শকের। এবার মেগার প্রাপ্ত নম্বর ৬.২। দ্বিতীয় স্থানেও চমক রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ পেয়েছে এই স্থান। রাঙামতির জীবনের ওঠাপড়া নিয়ে এগিয়ে চলছে গল্প। টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে এখন। তৃতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৬.০ পেয়ে যুগ্মভাবে এই পেয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ও স্টার জলসার ‘পরশুরাম’। এই দুই ধারাবাহিকেই এখন দারুণ জমজমাট পর্ব হচ্ছে। একদিকে, উজি-নিশার আসল রূপ জেনে গিয়েছে ঋষির পরিবার, অন্যদিকে পরশুরাম ও তটিনীর শত্রুর সংখ্যা আরও বেড়ে চলেছে। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’। চলতি সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৫.৭। এই সপ্তাহে বেশ খানিকটা নম্বর কমেছে ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’র। একধাক্কায় ৫.৫ পেয়ে পঞ্চমে রয়েছে এই মেগা‌।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। সপ্তমে রয়েছে জি বাংলার ‘আমাদের দাদামণি’। ‘তারে ধরি ধরি মনে করি’ এই সপ্তাহে রয়েছে অষ্টম স্থানে। এবার নবমে রয়েছে ‘কনে দেখা আলো’। চলতি সপ্তাহে দশম স্থানে আছে তিন তিনটে ধারাবাহিক। ৪.৬ পেয়ে একসঙ্গে রয়েছে ‘চিরসখা’, ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’।
প্রসঙ্গত, প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে টলিপাড়ায় আসছে একাধিক নতুন ধারাবাহিক। ফিরছেন পুরনো মুখেরা। টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেইদিকের নজর সকলের।

Post Views: 5

Continue Reading

Previous: খামেনেইকে মারার ছক কষা হয়েছিল গত নভেম্বর মাসেই, দাবি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর
Next: SIR নিয়ে আসানসোলে বিক্ষোভে CPIM কর্মীদের

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.