Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইকে মারার ছক কষা হয়েছিল গত নভেম্বর মাসেই, দাবি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর

খামেনেইকে মারার ছক কষা হয়েছিল গত নভেম্বর মাসেই, দাবি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর

Online Desk মার্চ 6, 2026
KHAMENEI33.jpg

ওঙ্কার ডেস্কঃ আয়াতোল্লা আলি খামেনেইকে শেষ করারা পরিকল্পনা হয়েছিল আগেই। গত বছরের নভেম্বর মাসেই ছক কষেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাতজ। তিনি জানিয়েছেন, মূলত ইরানের গণবিক্ষোভ এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বোঝাপড়ার ফলেই জুনের বদলে ফেব্রুয়ারিতেই হামলা শুরু করার সিদ্ধান্ত নেয় আমেরিকা ও ইজরায়েল।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ২০২৫-এর নভেম্বরে একটি অতি গোপন বৈঠকে নেতানিয়াহু খামেনেই-হত্যার লক্ষ্য স্থির করেন। প্রথমে ঠিক হয়েছিল, জুন মাস নাগাদ এই অভিযান চালানো হবে। তবে ইজরায়েল শুরুতে এই পরিকল্পনা আমেরিকাকে জানায়নি। কারণ একাই এই অভিযান শেষ করার ক্ষমতা আছে বলে মনে করেছিল ইজরায়েল।
কিন্তু পরিস্থিতি আমুল বদলে যায় যখন ডিসেম্বরের শেষে ইরানি প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ মুসলিমতন্ত্রের পতনের ডাক দেন। কাতজ বলেন, “আমরা চাই ইরানি জনগণই এই শাসনের পতন ঘটান। আমরা কেবল সেই পথটা প্রশস্ত করে দিচ্ছি।”
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর আরও জানান, এ বারের হামলা গত বছরের তুলনায় তিন গুণ বেশি শক্তিশালী। এবারের লক্ষ্য কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা পরমাণু কেন্দ্র ধ্বংস করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষ নিজেরাই বর্তমান সরকারকে উপড়ে ফেলতে পারেন।

Post Views: 136

Continue Reading

Previous: ইরান যুদ্ধ কতদিন? সময়সীমা জানালেন ট্রাম্প, নেতিনয়াহু
Next: পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.