Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় জোড়া-জোড়া মেগা, সেরা ১০-এ রইল কারা?

টিআরপি তালিকায় জোড়া-জোড়া মেগা, সেরা ১০-এ রইল কারা?

Online Desk জুন 18, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টিআরপি তালিকায় বহাল উজি-নিশার ম্যাজিক। সঙ্গে পাল্লা দিয়ে চমক দেখাচ্ছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ও। এই সপ্তাহে টিআরপি তালিকায় ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকই প্রথম স্থান ধরে রাখল। উজি, নিশা আর প্রতিদ্বন্দ্বী নেই। বর্তমানে গল্পে এসেছে নতুন মোড়। আর তার হাত ধরেই বাড়ছে নম্বর। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৫.৫ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। ৫.৩ নম্বর পেয়ে দুই নম্বরে রয়েছে ‘পরিণীতা’।
তৃতীয় স্থানে একসঙ্গে রয়েছে তিন-তিনটি ধারাবাহিক। সকলেই পেয়েছে ৫.২। ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ তো রয়েছেই। সঙ্গে ‘তারে ধরি ধরি মনে করি’ও তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে চমক দেখিয়ে রয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। মাত্র সপ্তাহ দু’য়েকের মাথাতেই টিআরপিতে চমক দেখাচ্ছে এই মেগা। ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ পেয়েছে ৪.৮ নম্বর। পঞ্চম স্থানে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র সঙ্গে যুগ্ম ভাবে রয়েছে ‘গঙ্গা’ ধারাবাহিকটি। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৬।
ষষ্ঠ স্থানে একত্রে রয়েছে এক সঙ্গে ৪টি ধারাবাহিক! জি বাংলার ‘কনে দেখা আলো’র পাশাপাশি স্টার জলসার ‘গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ এবং ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিক তিনটিও রয়েছে একই স্থানে। মাত্র ০.১ নম্বর কম পেয়ে সপ্তম স্থান দখল করেছে ‘ঘূর্ণি’ এবং পরশুরাম আজকের নায়ক। ‘ঘূর্ণি’ ধারাবাহিকটি গোড়ার দিকে বেজায় চমক দেখালেও এখন নম্বর এবং স্থান দুই কমেছে ধারাবাহিকটির। অষ্টম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। রণিতা দাস অভিনীত ধারাবাহিকে বর্তমানে একের পর এক চমক আসছে। অন্যদিকে, ‘কমলা নিবাস’ রয়েছে নবম স্থানে। দশ নম্বরেও রয়েছে জোড়া ধারাবাহিক। ‘বাবলি সুন্দরী’ এবং ‘লক্ষ্মী ঝাঁপি’ পেয়েছে ২.৮।
প্রতি সপ্তাহেই চলতে থাকে টিআরপির খেলা। কে কাকে ছাপিয়ে গেল কে গেল পিছিয়ে সেদিকেই নজর থাকে সকলের। এখন অপেক্ষা আগামী সপ্তাহের, দেখার বিষয় ফের কোন ধারাবাহিক জিতে নেয় প্রথম স্থান।

Continue Reading

Previous: আরএসএস-এর টাকার উৎস নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ
Next: নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.