Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অরিজিৎ’এর প্লেব্যাক না করার সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত দেখছেন শ্রেয়া ঘোষাল, কি জানালেন গায়িকা?

অরিজিৎ’এর প্লেব্যাক না করার সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত দেখছেন শ্রেয়া ঘোষাল, কি জানালেন গায়িকা?

Online Desk জানুয়ারি 28, 2026
gfvh.png

ওঙ্কার ডেস্ক: একসঙ্গে তাঁরা গেয়েছেন বহু গান। পেশাগত সম্পর্কের বাইরেও দু’জনের বন্ধুত্ব বরাবরই নজর কেড়েছে সকলের। তবু অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় একেবারেই হতাশ নন শ্রেয়া ঘোষাল। বরং এই পরিসমাপ্তির মধ্যেই তিনি দেখছেন এক নতুন যাত্রার ইঙ্গিত। শেষের মধ্যেই যে নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে আছে, সে কথাই যেন মনে করছেন শ্রেয়া।
মঙ্গলবার সন্ধ্যায় প্লেব্যাক গানের জগৎ থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অরিজিৎ। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড টলিউড সঙ্গীতে দাপটের সঙ্গে রাজত্ব করা এই শিল্পী তাঁর এক্স হ্যান্ডেলে প্রথম এই সিদ্ধান্তের কথা জানান, পরে ইনস্টাগ্রামেও শেয়ার করেন। যদিও প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ, তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সঙ্গীতচর্চা থেকে বিদায় নিচ্ছেন না। ভবিষ্যতে তিনি সুরকার হিসাবে সমানভাবে কাজ চালিয়ে যাবেন।

অরিজিতের এই ঘোষণায় যেখানে অনুরাগীরা হতাশ ও আবেগপ্রবণ, কিন্তু শ্রেয়া ঘোষালের কথায় এক নতুন সূচনার সম্ভাবনা। শ্রেয়া তাঁর অবসর ঘোষণার পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা অরিজিতের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই প্রতিভাবান শিল্পী এবার কী সৃষ্টি করেন, তা শুনতে ও অনুভব করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’ শ্রেয়া আরও লেখেন, ‘আমি একে কোনও যুগের অবসান বলতে পারি না। অরিজিতের মতো শিল্পীকে কখনওই প্রচলিত সংজ্ঞায় বেঁধে রাখা যায় না। এবার আরও উঁচুতে ওড়ার সময়, প্রিয় অরিজিৎ।’
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান। এক সময় সলমনের সঙ্গেই মনোমালিন্যে জড়িয়েছিলেন অরিজিৎ সিং। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যভাবে তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবিতে.

Post Views: 166

Continue Reading

Previous: অজিত পওয়ারের মৃত্যুর পর নেতৃত্বহীনতার সঙ্কটে তার দল, মহারাষ্ট্র রাজনীতিতে অনিশ্চয়তা
Next: সিঙ্গুরে শিল্পায়নের নকশা, মমতার বক্তব্য, শিল্প হবে কিন্তু কৃষি জমিতে নয়

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.