Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র? মুম্বই বিমানবন্দরে থেকে কি জানালেন হেমা?

কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র? মুম্বই বিমানবন্দরে থেকে কি জানালেন হেমা?

Online Desk নভেম্বর 3, 2025
fhy.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলি অভিনেতা ধর্মেন্দ্র। কেমন আছেন তিনি, তা নিয়ে অনুরাগীরা বেশই উদ্বিগ্ন। সোমবার সকালে উদ্বেগ দূর করলেন হেমা নিজেই। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে জানালেন তিনি নিজেই।
প্রসঙ্গত, সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে। পরনে গোলাপি এবং সাদা ফুলছাপ সালোয়ার। হাসিমুখেই ধরা দেন ‘ড্রিমগার্ল’। তাঁকে প্রশ্ন করা হয় কেমন আছেন ধর্মেন্দ্র? তিনি বলেন, ভালোই আছে অভিনেতা। উত্তর দিয়ে সকলকে প্রণাম জানিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান হেমা।
সূত্রের খবর, “শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয় ধর্মেন্দ্রকে। জানা গিয়েছে, আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।” যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। যদিও এক হাসপাতাল কর্মী জানান, “শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাতে ভালোই ঘুমোন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক।” তবে বলিপাড়ায় কানাঘুষো, দিনকয়েক ধরেই নাকি ধর্মেন্দ্রর শরীর ভালো যাচ্ছে না।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়। তখন তিনি সাফ বলেছিলেন, “আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।” ডিসেম্বর মাসের ৮ তারিখ নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার প্রাক্কালেই প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার এই খবর পেয়ে যেন কিছুটা স্বস্তিতে অনুরাগীরা।

Post Views: 153

Continue Reading

Previous: ফের কেঁপে উঠল আফগানিস্তান; মৃত ১০, আহত ২৫০-র বেশি
Next: বিতর্কে দুই জনপ্রিয় গায়িকা! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেই দুই পক্ষই

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.