Skip to content
মার্চ 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

Online Desk মার্চ 19, 2026
Vivek_Divyanka_1773905753139_1773905778423-1.jpg

ওঙ্কার ডেস্ক: কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই জল্পনায় এবার সিলমোহর দিয়ে, দাম্পত্যের ১০বছর পরে সুখবর দিলেন টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দহিয়া। মা হতে চলেছেন টেলি-অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায়ের সূচনার পূর্বে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনলেন তারকাযুগল। সকলের সামনে আনলেন, তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।

সমাজমধ্যমে দেখা গেল সাদা পোশাকে সেজেছেন হবু মা ও বাবা। গাল ভর্তি হাসি। মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবি, তার মধ্যে দেখা গেল ছোট্ট একজোড়া জুতোরও। ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “১০ বছর পরে প্লটে ট্যুইস্ট। কিছু সফর ভেবে চিন্তে করতে হয়, তড়িঘড়ি করে হয় না। সেগুলির জন্য প্রস্তুতি নিতে হয় একসথে। আর ঠিক যখনই ভাববে যে তোমার গল্প সম্পূর্ণ হয়েছে, জীবন তার সঙ্গে সবচেয়ে সুন্দর অধ্যায় জুড়ে দেবে। এখনও বিশ্বাস করতে সময় লাগছে। এখনও বিনা কারণে হাসছি। আমাদের মন পরিপূর্ণ। আমাদের সন্তান আসতে চলেছে।”

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে জুন মাসে তাঁর সন্তান জন্মানোর কথা। তবে এ বিষয়ে এই প্রথম সমাজমাধ্যমে ঘোষণা করলেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমরা এই খবরটা টানা ৬ মাস লুকিয়ে রাখতে পেরেছিলাম। খুব কম বাইরে বেরোতাম। তাতেই আসলে লাভ হয়েছে।” উল্লেখ্য, এর আগে এক অনুষ্ঠানে বিবেক একার উপস্থিতিই থেকেই গুঞ্জনের সূত্রপাত। অভিনেত্রী জানিয়েছেন, মুম্বইয়েই সন্তানের জন্ম দেবেন তিনি। তবে তারকাদম্পতির ঘরে মেয়ে আসছে না ছেলে, সেই ভেবেই নাকি বর্তমানে দিন কাটাচ্ছে দুই পরিবার।

Post Views: 14

Continue Reading

Previous: ‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত
Next: দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যেক্তির, সজাগ প্রশাসন

সম্পর্কিত গল্প

ISL.jpg

যুবভারতীতে জিততে মরিয়া মোহনবাগান, তৈরী মুম্বইও

Online Desk মার্চ 19, 2026
Untitled-M.png

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যেক্তির, সজাগ প্রশাসন

Online Desk মার্চ 19, 2026
pspspas_1773734671345_1773734679495-1.jpeg

‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

Online Desk মার্চ 19, 2026

You may have missed

ISL.jpg

যুবভারতীতে জিততে মরিয়া মোহনবাগান, তৈরী মুম্বইও

Online Desk মার্চ 19, 2026
Untitled-M.png

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যেক্তির, সজাগ প্রশাসন

Online Desk মার্চ 19, 2026
Vivek_Divyanka_1773905753139_1773905778423-1.jpg

সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

Online Desk মার্চ 19, 2026
pspspas_1773734671345_1773734679495-1.jpeg

‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

Online Desk মার্চ 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.