Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যক্তির, সজাগ প্রশাসন

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যক্তির, সজাগ প্রশাসন

Online Desk মার্চ 19, 2026
Untitled-M.png

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর ;
দুর্গাপুরে গরম পড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। এরই মধ্যে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস বয়স ৪৬। তিনি ওই এলাকারই বাসিন্দা। চলতি মাসের ১৫ মার্চ তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।
১৩ মার্চ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি, ১৫ মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ইতিমধ্যেই গোটা এলাকায় মশা নিধন ও স্প্রে করা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু ধরা হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। আমরা পুরো এলাকাকে নজরদারির মধ্যে রেখেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Continue Reading

Previous: সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক
Next: যুবভারতীতে জিততে মরিয়া মোহনবাগান, তৈরী মুম্বইও

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.