Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

Online Desk মার্চ 19, 2026
pspspas_1773734671345_1773734679495-1.jpeg

ওঙ্কার ডেস্ক: দিন কয়েক ধরেই কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর গান নিয়ে তোলপাড় নেটভুবন! সেই গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও গানের কথার জেরে বিতর্কে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত। শ্রোতামহলের একাংশের অভিযোগ, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের শব্দে বিভিন্ন ধরনের কথা উল্লেখ করা হয়েছে। বুধবারই কন্নড় সিনেমার ওই ‘যৌন ইঙ্গিতমূলক’ গান নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সংসদেও। সেখানেই ওই গানটিকে ‘নিষিদ্ধ’ বলে ঘোষণা করা হয়েছে। আগেই নির্মাতাদের নোটিস ধরিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এবার ‘সারকে চুনার’ গানের দৃশ্যে যৌন ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গির জন্য নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করা হল জাতীয় মহিলা কমিশনের তরফে।

‘কেডি: দ্য ডেভিল’-এর এই গান নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। আসলে ওই গানে ব্যবহৃত অশ্লীল শব্দ নিয়েই নিন্দার জানিয়েছেন নেটপাড়ার একাংশ। মহিলা কমিশন প্রাথমিক পর্যবেরক্ষণের পর দাবি জানিয়েছেন, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের বিষয়বস্তু আদতেই যৌনউত্তেজক এবং আপত্তিকর। সেই প্রেক্ষিতেই আগামী ২৪শে মার্চ নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। শুধু দুই বলিউড তারকাই নন সঙ্গে গীতিকার রাকিব আলম, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকেও একইসঙ্গে তলব করা হয়েছে। ওই দিন দুপুর সাড়ে ১২টায় কমিশনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। তবে তার অন্যথা করা হলে তারকাদের চরম পরিণতি ভুগতে হতে পারে সেবিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

বর্তমানে ওই কন্নড় ছবির গানের লিরিকসে বিভিন্ন যৌন ইঙ্গিতের মতো কুরুচিকর কথার অর্থ নিয়ে নিন্দার ঝড় দেশজুড়ে। একাংশ আবার শুধু গানের লিরিকসই নয় পাশাপাশি বলিউডের বোল্ড বিউটি নোরা ফতেহির নাচের অঙ্গভঙ্গি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন! তাঁদের দাবি, এহেন গানের শব্দ এবং অশ্লীল অঙ্গভঙ্গি ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে। একাংশ আবার কটাক্ষও করেছেন নোরা-সঞ্জয়ের আইটেম গানকে নিয়ে। শুধু নেটাগরিকরাই নন বলিউডের পরিচিত অভিনেতা অভিনেত্রীরাও এই বিষয়ে মন্তব্য করেছে।অন্যদিকে নোরা ফতেহিও চলতি বিতর্ক থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। তবুও রেহাই পেলেন না অভিনেত্রী! এবার জাতীয় মহিলা কমিশনের তবলের মুখে সকলেই। এই ঘটনা এবার কোন দিকে যায় সেদিকেই নজর সকলের।

Post Views: 129

Continue Reading

Previous: জল্পনার অবসান! আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল, নেতা হিসেবে মেনে নিলেন নওশাদকে
Next: সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.