Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জল্পনার অবসান! আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল, নেতা হিসেবে মেনে নিলেন নওশাদকে

জল্পনার অবসান! আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল, নেতা হিসেবে মেনে নিলেন নওশাদকে

Online Desk মার্চ 19, 2026
20260319_173825.jpg

ওঙ্কার ডেস্ক: জল্লনা আগে থেকেই ছিল। বৃহস্পতিবার সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন ভাঙড়ের এক সময়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। এদিন ফুরফুরা শরিফে দলীয় কার্যালয়ে তিনি আইএসএফের পতাকা তুলে নেন। নতুন দলে যোগদান করে দিলেন সদ্য প্রাক্তন দলকে বার্তা। ভাঙড়ে সওকত মোল্লার লড়াই কঠিন হতে চলেছে বলে দাবি করলেন আরাবুল।

বৃহস্পতিবার আরাবুল ইসলাম অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস তাঁকে ‘গুরুত্ব’ দেয়নি। তাঁর সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। এদিন সকালে দক্ষিণ গাজীপুরে নিজের বাড়ি থেকে বের হয়ে ফুরফুরা শরিফে রওনা দেন আরাবুল। বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘যে দল দীর্ঘ দিন করে এসেছি, সেই দল আমাকে গুরুত্ব দেয়নি। ভাল ব্যবহার করেনি। অনেক গল্প আছে। পরে বলব।’’ তার পরেই তিনি বলেন, আইএসএফে যোগ দিয়ে আব্বাস সিদ্দিকি এবং নওশাদের কথা মেনে চলবেন। তাঁর কথায়, ‘‘নতুন দলে ঢুকেছি। দলের নেতৃত্ব যে ভাবে বলবে, চলব। যদি মনে করে, টিকিট দেবে।’’

অন্য দিকে বিষয়টি নিয়ে নওশাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন,’গত পঞ্চায়েত নির্বাচনে যে তিন আইএসএফ কর্মী খুন হয়েছিলেন, তাঁদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আরাবুল ইসলাম। ওই পরিবারগুলি ক্ষমা করায় তবে তাঁকে আইএসএফে যোগদান করিয়েছি আমরা।’ তবে আরাবুলকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইএসএফ টিকিট দেবে কিনা, বা দিলে কোন বিধানসভা কেন্দ্রে দেবে তা এখনও স্পষ্ট নয়। এখন দেখার আরাবুলের জোড়াফুল শিবির ত্যাগ ভাঙড়ের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।

Post Views: 122

Continue Reading

Previous: বিভিন্ন লুকে দর্শকের দরবারে হাজির হলেন জিৎ, প্রকাশ্যে এল ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির টিজার
Next: ‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.