Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমিই তোর হিরো মা ও বাবা’, ছেলের জন্মদিনে এমন পোস্ট কেন করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত?

‘আমিই তোর হিরো মা ও বাবা’, ছেলের জন্মদিনে এমন পোস্ট কেন করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত?

Online Desk মার্চ 19, 2026
InShot_20260319_162106557.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিপর্দার খলনায়িকা হিসাবে বহুল পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ‘মৌমিতা’ চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থেকেছেন অভিনেত্রী। বর্তমানে সন্তানদের নিয়ে তাঁর কাটানো সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও ভ্লগের মাধ্যমে সোশাল মিডিয়ায় প্রায়শয়ই দেখা যায়। তবে সেখানে দেখা যায় না তাঁর স্বামীকে। দাম্পত্য সম্পর্ক যে উষ্ণতা হারিয়েছে, তা নিজে মুখেই জানিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পাশাপাশি জানিয়েছিলেন নিজে সন্তানের মুখ চেয়ে আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি। তবে এবার ছেলের প্রথম জন্মদিনে অভিনেত্রীর সোশাল মিডিয়া অন্য কথা বলছে। অনেকেরই ধারণা, সম্ভবত বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। আর প্রশ্ন উঠছে তবে কি এখন মানসী ‘সিঙ্গল মাদার’?
প্রসঙ্গত, গত বুধবার ছিল মানসীর ছোট ছেলের প্রথম বছরের জন্মদিন। ইনস্টাগ্রামে ছেলের জন্মদিনের মিষ্টি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গিয়েছে তাঁর মেয়েকেও। মানসী পোস্টে লিখেছেন, “প্রতিটি প্রথমই বিশেষ। কিন্তু তুই বুঝিয়েছিস প্রতিটি শেষও বিশেষ হতে পারে। ঠিক যেমন তুই আমার শেষ প্রেম। প্রথম জন্মদিনে কথা দিচ্ছি আমিই তোর হিরো। কথা দিচ্ছি আমিই তোর মা এবং বাবা। সবসময় জগন্নাথদেবের উপর ভরসা রাখি। চিন্তা করিস না সবসময় মা তোর পাশেই থাকবে।” ছেলের এই বিশেষ জন্মদিনের ছবিতেও দেখা যায়নি মানসীর স্বামীকে। পাশাপাশি পোস্টে ‘আমিই তোর মা এবং বাবা’ লেখায় যেন নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, সম্ভবত দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও অভিনেত্রী এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
গত বছরই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মানসী। তবে কাজে বেশিদিন দেরি করেননি। শুটিং থেকে ডেলিভারি একাই সামলেছেন অভিনেত্রী। তবে দ্বিতীয়বার মাতৃত্বের জার্নিতে যাঁকে সবচেয়ে বেশি পাশে পাওয়ার কথা ছিল, সেই স্বামীই যেন কোথাও চোখে পড়েনি। তা নিয়ে সোশাল মিডিয়াতে তাঁর দিকে ধেয়ে এসেছে একাধিক প্রশ্নও। আসলেই মনিষীর জীবনে কি ঘটেছে তার উত্তর পাওয়া যায়নি। আসলেই কি তিনি বিবাহবিচ্ছেদের পথ বেঁছেছেন নাকি অন্য কোনো কারণ তা স্পষ্ট নয়। কিন্তু সমাজমাধ্যমে করা তার এই নতুন পোস্ট যেন জল্পনাকে আরোও উসকে দিয়েছে।

Post Views: 147

Continue Reading

Previous: মমতার গড় ভবানীপুরে প্রচার শুরু শুভেন্দুর, তৃণমূল সুপ্রিমোকে হারানোর হুঁশিয়ারি!
Next: যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে ড্রোন; নেপথ্যে কি ইরানী বাহিনী, জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.