Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাদশা’র জন্মদিনেই প্রকাশ্যে ‘কিং’ ছবির টিজার, প্রথম ঝলকেই নজর কাড়ল দর্শকদের

বাদশা’র জন্মদিনেই প্রকাশ্যে ‘কিং’ ছবির টিজার, প্রথম ঝলকেই নজর কাড়ল দর্শকদের

Online Desk নভেম্বর 3, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন সকলের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অনুরাগীদের কাছে যেন এক জাতীয় উৎসব। নভেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় বিভিন্ন ফ্যান ক্লাবের আয়োজন, শাহরুখ খানও এই বিষয় নিয়ে বেশ উৎসাহী থাকেন। বিশেষ পার্টিরও আয়োজন করেন। কখনও কখনও আবার অনুরাগীদের জন্যে থাকে বিশেষ উপহার। ২০২৫-এর জন্মদিনে অনুরাগীদের নিরাশ করলেন না। এই দিনেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন বহু প্রতিক্ষীত ছবি ‘কিং’–এর ভয়ানক রোমাঞ্চকর টিজার। মুহূর্তে যা আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
‘কিং’ ছবির প্রথম ঝলকেই স্বাভাবিকভাবেই মন কাড়ল সকলের। যেখানে দেখা গেল এক অন্ধকার জগতের, নির্মম ও হিংসাত্মক চরিত্রে রয়েছেন শাহরুখ। চুল, রক্তাক্ত মুখ, আর চোখে মুখে হিংসা যা এক থ্রিলার অ্যাকশন ছবি। হাতে ‘King of Hearts’ কার্ড ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাক লাগালেন শাহরুখ বলেন “কতগুলো খুন করেছি জানি না… হাজার অপরাধ, ১০০ দেশে বদনাম…” শাহরুখকে এই লুকে আগে কখনও দেখা যায়নি। তবে ছবির টিজার দেখে আন্দাজ করাই যায় এই ছবি তাঁর কেরিয়ারে আরও এক মাইলস্টোন হতে চলেছে। ‘কিং’-ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, তালিকায় আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অর্জাদ ওয়ারসি ও অনিল কাপুর। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। ছবিটি তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার ‘কিং’ আরও বড় অ্যাকশন ইউনিভার্স গড়তে চলেছে বলে আশা সকলের। এখন দেখার বলিউড কিং, কিং রূপে বলিউড বাদশা কতটা ঝড় তোলে।

Post Views: 235

Continue Reading

Previous: আমেরিকার নতুন পরমাণু পরীক্ষায় আসলেই কি বিস্ফোরণের পরিকল্পনা করছে? জানালো ট্রাম্প শিবির
Next: তেলেঙ্গানায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.