Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছোটো পর্দায় ফিরেই নতুনলুকে শ্রুতি, আরাত্রিকাকে দেখা যাবে কোন চরিত্রে?

ছোটো পর্দায় ফিরেই নতুনলুকে শ্রুতি, আরাত্রিকাকে দেখা যাবে কোন চরিত্রে?

Online Desk আগস্ট 21, 2025
images-2.jpeg

ওঙ্কার ডেস্ক: নতুন ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন শ্রুতি ও আরাত্রিকা, এই খবর আগেই মিলেছিল। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নাম ও তার সঙ্গে প্রচার ঝলক। সেখানেই নতুন অবতারে শ্রুতিকে দেখে রীতিমতো চমকে উঠেছে সকলে।
নতুন এই ধারাবাহিকের নাম ‘জোয়ার ভাঁটা’। উল্লেখ্য, নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে গড়তে ভালোবাসেন শ্রুতি। আগে অভিনয় করা সমস্ত চরিত্রের থেকে এই চরিত্র অনেকটা আলাদা বলেই তাঁর মন ছুয়েছিল এ কথা আগেই বলেছিলেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর আক্ষরিক অর্থেই তা যে সত্যি সেই প্রমাণ পাওয়া গেল। একইভাবে আরাত্রিকার চরিত্রটির কিছু ঝলক দেখে তাঁকে বরাবরের মতোই বাড়ির দায়িত্বশীল, ধীর-স্থির, শান্ত স্বভাবের মেয়ে মনে হলেওই তাঁকেও কিন্তু অনেক স্তরে দেখা যাবে। আরাত্রিকা অভিনীত ‘উজি’ চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র।
ধারাবাহিক শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল দুই অভিনেত্রীর চরিত্র কেমন হতে চলেছে। এবার তার কিছু ঝলক দেখে বোঝা যাচ্ছে, অন্ধকার জগতের সঙ্গে নিত্য ওঠাবসা ‘নিশা’ অর্থাৎ শ্রুতির। আসানসোলের কয়লাখনির প্রেক্ষাপটে বোনা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। দুই বোনের চোখেই জীবনে বড় হওয়ার স্বপ্ন। তবে তা কিছুটা আলাদাভাবে। নিশা চায় অসৎপথে রোজগার করে ধনী হতে আর উজি চায় সৎপথে পড়াশোনা করে চাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে। দুই বোনের স্বভাবে কোনও মিল না থাকলেও উজি তার সবটুকু উজাড় করে নিশার সমস্ত দুঃসময়ে পাশে থাকে। এমন গল্পই যে বলবে এই ধারাবাহিক তেমনই আঁচ করা যায় । একইসঙ্গে আরও একটি বিষয়ে সিলমোহর পড়ল। এর আগে গুঞ্জন ছইল দুই অভিনেত্রীর পাশাপাশি ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। এবার ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর একঝলক দেখা যায় ব্যানার্জি বিল্ডার্স-র বড় হোর্ডিং। আর তাতেই দেখা যায় ধারাবাহিকের নায়ককে। যদিও কবে থেকে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হবে নতুন এই ধারাবাহিকের তা অবশ্য জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে। এখন দেখার ধারাবাহিকের গল্প দর্শকের মন কতটা জিতে নিতে পারে।

Post Views: 441

Continue Reading

Previous: সবাই ডায়মন্ডহারবারের জন্য দোয়া করুন অভিষেকের কাছে হেরে বললেন ইস্টবেঙ্গলের নিতু
Next: হতাশ ইস্টবেঙ্গল, প্রথমবার ডুরান্ড কাপে নেমেই ফাইনালে অভিষেকের ডায়মন্ডহারবার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.