Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে বাড়ি ফিরছেন শুভশ্রী-ইউভান, দুবাইয়ের বিপত্তি কাটিয়ে কলকাতার পথে অভিনেত্রী

অবশেষে বাড়ি ফিরছেন শুভশ্রী-ইউভান, দুবাইয়ের বিপত্তি কাটিয়ে কলকাতার পথে অভিনেত্রী

Online Desk মার্চ 4, 2026
sg.png

ওঙ্কার ডেস্ক: এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছিলেন বলিউড ই টলিউডের বেশ কয়েকজন তারকা। তাঁদের ছিলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তী। সেই খবর আগেই মিলেছিল জানা গিয়েছিল তাঁরা নিরাপদে আছেন। মাঝে দু’দিন তেমন কোনও খবর না আসলেও জানা যাচ্ছে দুজনেই ভাল আছেন এবং দু-একদিনের মধ্যেই ছেলেকে নিয়ে কলকাতায় ফিরতে পারেন অভিনেত্রী।
অন্যদিকে, বর্ধমানের বাড়িতে থাকেন তাঁর বাবা, মা ও পরিবারের অন্য সদস্যরা। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে কথা হয়েছে। নাতিও কথা বলেছে তাঁদের সঙ্গেও। পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হওয়ায় চিন্তা কমেছে পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই কিছু কিছু ফ্লাইট দুবাই থেকে ছাড়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবে প্রথমদিকে অসুবিধা হতে পারে। দিনকয়েক পরেই ফ্লাইট ধরবেন তাঁরা। পাশাপাশি কলকাতার বাড়িতে রয়েছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ও মেয়ে ইয়ালিনি। মেয়ের শরীর তেমন ভাল না থাকায় তাকে নিয়ে যেতে পারেননি শুভশ্রী। পরীক্ষার পর ইউভানের ইচ্ছাতেই দুবাই সফরের যান নায়িকা। শুটিংয়ের কাজে এর আগে অনেক বিদেশ গিয়েছেন। কিন্তু মা হিসেবে এটা অনেক বড় দায়িত্বের। উত্তাল দুবাইয়ের ঘটনা জানার পরে স্বাভাবিকভাবেই চিন্তিত ছিলেন রাজ। ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিপত্তি। কোনও ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সকলকেই অসুবিধায় পড়তে হয়। সেখানে আটকে পড়েছিলেন বহু তারকাও। তবে একে একে বাড়ি ফিরেছেন অনেকে। এবার শুভশ্রী-ইউভানের বাড়ি ফেরার পালা।

Post Views: 200

Continue Reading

Previous: ২০ হাজার ডলারের ড্রোন বনাম ৪ মিলিয়ন ডলারের মিসাইল; মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন অস্ত্রের অঙ্ক
Next: মোদীর ভারত সফরের সময়কালে ইরানে আক্রমণ না করার ব্যখ্যা দিল ইজরায়েলী রাষ্ট্রদূত

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.