Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথম স্থানে অটল ‘পরশুরাম আজকের নায়ক’, টিআরপি তালিকায় সেরা ১০’এ এসপ্তাহে কোন কোন ধারাবাহিক?

প্রথম স্থানে অটল ‘পরশুরাম আজকের নায়ক’, টিআরপি তালিকায় সেরা ১০’এ এসপ্তাহে কোন কোন ধারাবাহিক?

Online Desk নভেম্বর 20, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতি সপ্তাহেই প্রায় সব ধারাবাহিকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। চলতি সপ্তাহেও ৭.১ নম্বর পেয়ে ‘পরশুরাম আজকের নায়ক’ প্রথম স্থান ধরে রেখেছে। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপিতে ফল নজরে এসেছে সকলের। আগের সপ্তাহের মত এসপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘রাঙামতী তীরন্দাজ’। ‘রাঙামতী’র এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৯। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় তিন নম্বরে উঠে এসেছে জলসার অন্যতম পরিচিত ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। যার প্রাপ্ত নম্বর ৬.৫। গত সপ্তাহেই প্রথম স্থান থেকে সরে তিন নম্বর পেয়েছিল ‘পরিণীতা’, চলতি সপ্তাহে আরও পিছিয়ে গেল এই মেগা, ৬.৩ নম্বর পেয়ে পরিণীতা চার নম্বরে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, বর্তমানে জি বাংলার বহুল চর্চিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’, যা নিয়ে নানান সমস্যার কথা উঠে আসছে সেই ধারাবাহিক রয়েছে টিআরপির সেরা পাঁচে। ৬.১ নম্বর পেয়ে এসপ্তাহেও নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। তবে ভবিষ্যতে এই ধারাবাহিকের কি গতিপথ হয় সেই নিয়েও আলোচনা তুঙ্গে। এই সপ্তাহেও টিআরপিতে বেশ বদল ঘটেছে কিছু যেমন এগিয়েছে তেমনই পিছিয়েও গিয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক। ছয় নম্বরে রয়েছে ‘ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.৯। সাত নম্বরে পিছিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’, যার সঙ্গে যুগ্মভাবে রয়েছে ‘জোয়ার ভাঁটা’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৮। আট নম্বরে ‘চিরসখা’, ৫.৭ নম্বর পেয়েছে এই মেগা । নবম স্থানে ‘আমাদের দাদমণি’ ও ‘ফুলকি’, যার প্রাপ্ত নম্বর ৫.৫ । এবং সেরা ১০’এ জায়গা নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ যার প্রাপ্ত নম্বর ৫.৪। টিআরপি তালিকায় এই সপ্তাহে বেশ বদল ঘটেছে। চেনা ছন্দের বাইরে গিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক উঠে এসেছে টিআরপির সেরা পাঁচে। অনেক সময় এই তালিকার ওপরে নির্ভর করে ধারাবাহিকের ভবিষ্যৎও, কারণ টিআরপি তালিকার ফলাফলের ওপরেও বাদ পড়ে অনেক ভালো ভালো মেগাও। তেমন ঘটনাও ঘটেছে পুর্বে। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলে ধারাবাহিকের, টিআরপি তালিকায় সেরার সেরা কে হল সেদিকেই নজর থাকে সকলের।

Post Views: 348

Continue Reading

Previous: চিনের ৫৫ কিলোমিটারের হংকং–ঝুহাই–মাকাও ব্রিজ এখন ‘ট্যুরিস্ট ম্যাগনেট’
Next: বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামালায় রায় ঘোষণা আজ; আশাবাদী আওয়ামি লীগ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.