Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় এসপ্তাহেও প্রথমে জি বাংলাই, পিছিয়ে পড়ল কোন কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় এসপ্তাহেও প্রথমে জি বাংলাই, পিছিয়ে পড়ল কোন কোন ধারাবাহিক?

Online Desk নভেম্বর 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের পর্দা যেন একটি যুদ্ধক্ষেত্র প্রতিটি চরিত্র, গল্প, সংলাপ যেন দর্শকের মন জয় করার এক অস্ত্র বা উপায়। আর এই সপ্তাহের টিআরপি তালিকা যেন তাঁরই ফলাফল। কে জিতল দর্শকের ভালোবাসা? কে হারাল সেরার স্থান?
টলিপাড়ার অন্দরে গুঞ্জন ‘জগদ্ধাত্রী’ নাকি এবার শেষের পথে। তিন বছরের দীর্ঘ সাফল্যের পর ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এখনও অবিচল। তবু এবারের রেটিং-যুদ্ধে সে পিছিয়ে পড়ল খানিকটা। ‘পরিণীতা’র কাছে হার মানল সবাই। এই সপ্তাহেও ‘পরিণীতা’র নামের পাশে রয়েছে সেরার মুকুট। রেটিং ৬.৮ বেঙ্গল টপার আবারও সে-ই। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার এককালের শীর্ষধারাবাহিক ‘পরশুরাম’। রেটিং ৬.৬। তটিনী আর শিবপ্রসাদের কাহিনির আবেদন এখনও প্রবল, তবে টপারে জায়গা হল না ‘পরশুরাম’এর। ‘জগদ্ধাত্রী’ ও ‘রাঙামতি তীরন্দাজ’ দু’জনেই যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, রেটিং ৬.৪। চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছে রোম্যানসে ভরপুর ‘চিরদিনই তুমি যে আমার’। রেটিং ৬.২। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘ফুলকি’ ও ‘আমাদের দাদামণি’—দু’টিরই রেটিং ৬.১। ছয় নম্বরে যৌথভাবে আছে ‘ও মোর দরদিয়া’ ও ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, রেটিং ৫.৮। বিশ্বজিৎ ঘোষ ও রণিতা দাসের ‘ও মোর দরদিয়া’ নতুনদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা কুড়োচ্ছে গল্প, অভিনয় সব মিলিয়ে ধারাবাহিকটি দর্শকের নজরে রয়েছে। সপ্তম স্থানে ‘চিরসখা’। রেটিং ৫.৫। কমলিনী আর স্বতন্ত্রর বিয়ের কাহিনিতে এখন উষ্ণ সময় পার করছে সিরিজটি, কিন্তু তবু সেরা পাঁচের বাইরে রয়ে গেছে এই ধারাবাহিক। অষ্টম স্থানে সমান রেটিং নিয়ে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’। নবম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’, আর দশম স্থানে ‘কনে দেখা আলো’।
টিআরপি তালিকায় আজ যে শীর্ষে, কাল সে-ও হয়তো পিছিয়ে পড়বে নতুন গল্পের আলোয়। তবু এই রেটিং-এর উত্থান-পতনের মাঝেই বেঁচে থাকে ধারাবাহিকগুলি।

Post Views: 305

Continue Reading

Previous: “সবাই সব জানেন দেখছি!”, গোপনেই সেরেছেন বাগদান, এবার বিয়ে প্রসঙ্গে কি বললেন রশ্মিকা?
Next: সাত বছর বাদে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা, অবশেষে মুক্তি পেতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.