Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে এবার ধারাবাহিকের ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে এবার ধারাবাহিকের ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক

Online Desk সেপ্টেম্বর 24, 2025
photo-collage.png-3-1.png

ওঙ্কার ডেস্ক: বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্বময়ী, প্রতিভাবান অভিনেত্রী খুব কমই পেয়েছে। খুব স্বল্প অভিনয় জীবনের মধ্যেই, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। যতদিন অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ছবি। কিন্তু খুব অল্প বয়সে বাংলা চলচ্চিত্র জগৎ হারায় তাঁকে। এই নায়িকার মৃত্যু আজও রহস্য-ধোঁয়াশা। শুধু তাই নয়, এই নায়িকার অভিনয় জীবনের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের অনেক প্রশ্ন রয়েছে গিয়েছে। এবার, সেই নায়িকার জীবনকেই বড়পর্দায় তুলে আনার পরিকল্পনা করেছেন, প্রযোজক রানা সরকার।
জানা গিয়েছে, বড়পর্দায় আসছে, মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। এই ঘোষণা অবশ্য প্রযোজনা সংস্থার তরফ থেকে আগেই করা হয়েছিল। সিনেমার পরিচালনায় সোহিনী ভৌমিক। তবে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তা নিয়ে চমক বজায় রেখেছিলেন পরিচালক প্রযোজক। আজ, মহুয়া রায়চৌধুরীর জন্মদিন। আর সেই দিনই ছবির প্রধান কাস্টিং প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। আপাতত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। বড়পর্দায় এখনও কাজ করেননি তিনি। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তাঁর প্রথম বড়পর্দায় কাজ হতে চলেছে।
প্রথমবার বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর মতো চরিত্রে! অভিনেত্রীর কথায়, এই চরিত্র তো যে কোনও মানুষের কাছেই স্বপ্ন। বাংলা সিনেমার কিংবদন্তি ছিলেন উনি, কত ছবি যে দেখেছি ওঁর। এমন একজনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাব, ভাবতে পারিনি। আমার কাছে যখন এই চরিত্রের অফার আসে, সত্যিই না বলবার কোনও কারণ পাইনি। আমার প্রথম বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর চরিত্রে… বাস্তব নয়।
কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করার বিষয়ে অভিনেত্রী বলছেন, আমি এখনও পর্যন্ত প্রস্তুতি কিছু শুরু করিনি। ধারাবাহিক শেষ হলে, তারপরে সময় পাব। মহুয়া রায়চৌধুরীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করব। ওঁর সঙ্গে আমার তুলনাই চলে না, তবে আপ্রাণ চেষ্টা করব ওঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে।’

Post Views: 97

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন ঠেকাতে ১১ কোটি টাকার ঘোষণার পন্নুনের, মামলা দায়ের খালিস্তানি নেতার বিরুদ্ধে
Next: “জলমগ্ন রাস্তা, জলমগ্ন প্যান্ডেল—পুরসভার দৌরাত্ম্য”

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
kunal-boiswanor.jpg

ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

Online Desk জুন 17, 2026
JHATA.jpg

স্বচ্ছতা অভিযান, ঝাঁটা হাতে বাগবাজার ঘাট পরিষ্কারে হাত লাগালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.