Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ফ্যাশন ট্রেন্ডে আরও একবার তাক লাগিয়ে দিলেন বেবো, সোনামের জন্মদিনে নজর কাড়ল করিনার ড্রেস

ফ্যাশন ট্রেন্ডে আরও একবার তাক লাগিয়ে দিলেন বেবো, সোনামের জন্মদিনে নজর কাড়ল করিনার ড্রেস

Online Desk জুন 9, 2025
yujgjg.png

ওঙ্কার ডেস্ক: ফ্যাশন হোক বা মেকআপ ট্রেন্ড, বেবো সমসাময়িকদের তুলনায় টপে থেকেছেন বরাবর। বলিউডের ফ্যাশন আইকন করিনা কাপুর খান আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইলের দিক থেকে সবার আগে। সম্প্রতি সোনম কাপুরের জন্মদিনের পার্টিতে তিনি যেন সামার ফ্যাশনের সংজ্ঞাই বদলে দিলেন। পরনে ছিল একটি উজ্জ্বল হলুদ কাফতান ড্রেস, যা আরামদায়ক অথচ নজরকাড়া। তবে এই পোশাকের দাম শুনলে চমকে যাবেন!
এই কাফতানটি নামী ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড Lanvin-এর সৃষ্টি। ১৮৮৯ সালে প্যারিসে Jeanne Lanvin-এর প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটির সমস্ত পোশাকের স্টাইল ও সৌন্দর্য বরাবরই নজর কাড়া। করিনার এই কাফতানের দাম ভারতীয় টাকায় প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা।
গ্রীষ্মের আবহে এই ফ্লোয়ি কাফতান স্বস্তি আর স্টাইলের নিখুঁত মেলবন্ধন। ভি-নেক ডিজাইন ও সাবলীল ধরন এই পোশাককে আরও আকর্ষণীয় করেছে। বেইজ-রঙা পয়েন্টেড টো স্টিলেটো, ব্রাউন ওয়েস্ট বেল্ট ও বড় কানের দুলের সঙ্গে বোহো লুকে একদম মানানসই সেজেছিলেন করিনা। এই কাফতান তাঁর স্টাইলিংয়ে হয়ে উঠেছে এক অনন্য পার্টি আউটফিট।
সোনমের জন্মদিনে পার্টিতে করিনার সঙ্গী ছিলেন স্বামী সইফ আলি খান। উপস্থিত ছিলেন আরও বহু তারকা- অংশুলা কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বেদাঙ্গ রায়না, ভূমি পেডনেকার, করণ জোহর, রিয়া কাপুর সহ আরও অনেকে। জন্মদিনের মূল আকর্ষণ অবশ্যই সোনম নিজে, যাঁর পরনে ছিল ব্ল্যাক ড্রেস।
অন্যদিকে, কেরিয়ারেও বেশ ব্যস্ত সময় চলছে করিনার। সম্প্রতি তাঁকে দেখা গেছে পরিচালক রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’ ছবিতে, যেখানে রয়েছেন অজয় দেবগন। সামনে রয়েছে আরও বড় চমক, মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে কাজ করবেন করিনা। চলতি বছরের ১৪ এপ্রিল পরিচালক ও সহ-অভিনেতার সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে নিজেই এই প্রজেক্টের কথা প্রকাশ্যে এনেছেন বলি অভিনেত্রী করিনা।

Continue Reading

Previous: ১৭ বার কুপিয়ে খুন বিবাহিত প্রেমিকাকে ! পুলিশের জালে ধৃত প্রেমিক কি জানালো ?
Next: হানিমুন হত্যাকাণ্ড : খুনের পিছনে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক ?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.