Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ফের আলচনায় উঠে এলেন রণবীর কাপুর, নেপথ্যে কারণ তিনি নিজেই?

ফের আলচনায় উঠে এলেন রণবীর কাপুর, নেপথ্যে কারণ তিনি নিজেই?

Online Desk জুন 6, 2025
cmhbx.png

ওঙ্কার ডেস্ক: আবারও আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর, এবার শুধুমাত্র তাঁর অভিনয়ের জন্য নয়, নতুন লুকের কারণেও। ‘অ্যানিম্যাল’ ছবির পরে নিজের শারীরিক গঠন বদলে এক নতুন রূপে দেখা গেছিল তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণবীরের ক্লিন-শেভড মুখ এবং স্লিক-ব্যাক চুলের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন।
রণবীরকে দেখা গেছে লাল টি-শার্ট, ডেনিম প্যান্ট ও নীল টুপি পরে, সাধারণ কিন্তু আকর্ষণীয় ভঙ্গিতে। ছবি তুলতে না বলতে গিয়ে মজা করলেন, “লো অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না, এদিকে আসুন।” সিঁড়ি দিয়ে নামার সময় সাংবাদিকদের সঙ্গে মজা করছিলেন। তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন।
রণবীরের নতুন লুকে ভক্তরা উচ্ছ্বসিত। একজন লিখেছেন, “রণবীর কাপুরের নতুন লুক একদম আগুন।” অন্যজন মন্তব্য করেছেন, “ওঁর বয়স বাড়লেও এখনও আমার ওঁকে দেখে সেই সাওয়ারিয়ার কথা মনে আসছে।” কেউ বলছেন, “চল্লিশ পেরিয়েও কলেজের ছেলে মনে হচ্ছে।” অনেকে তাঁকে প্রশংসা করেছেন।
অন্যদিকে, রণবীর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী। এই ছবিতে কাজল আগরওয়াল মন্দোদরীর ভূমিকায় থাকবেন। জানা গিয়েছে, ‘রামায়ণ’ দুটি ভাগে মুক্তি পাবে, প্রথম অংশ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালে। এখানেই শেষ নয়, সেই সঙ্গে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর।

Continue Reading

Previous: পাকিস্তানকে বার্তা দিয়ে চেনাব সেতুর উপরে তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী মোদী
Next: বিধানসভা উপনির্বাচনে নদীয়ার কালিগঞ্জ থেকে প্রথমবার বাম-কংগ্রেস মনোনীত প্রার্থী, নামানো হয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.