ওঙ্কার ডেস্ক: বিতর্কে সিরনামে র্যা প গায়ক বাদশা। ইতিমধ্যেই ‘টাটিরি’ গান নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। এর মাঝেই নতুন কান্ড, এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বাদশা। এর আগেও বলিউডের বহু তারকাকে হুঁশিয়ারি দিয়েছে এই বিষ্ণোই গ্যাং। এবার সেই তালিকায় বাদশাও।
প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাদশার ‘টাটিরি’ গান ঘিরেই এই তর্জা। হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগেই নাকি বাদশাকে সরাসরি হুমকি বিষ্ণোই গ্যাং’এর। সোশ্যাল মিডিয়া মারফত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাদশাকে। যেখানে লেখা হয়েছে, ‘র্যা পার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। আর সেটা করেছিস তুই। ২০২৪ সালে ট্রেলার দেখিয়েছিলেম। এবার আর তা হবে না সরাসরি তোর কপালে গুলি চলবে।’ উল্লেখ্য, ‘টাটিরি’ নিয়েই বিতর্কে জর্জরিত খ্যাতনামা র্যা পার বাদশা। তবে এই প্রথম নয় এর আগেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। সে সময় হরিয়ানার মাটিতে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে।
অন্যদিকে, শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন। এই প্রথম নয় অতীতেও বলিপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী। কিন্তু এবার সলমন খান, কপিল শর্মা, রোহিত শেট্টি, রণবীর সিংয়ের পর পর এবার বিষ্ণোইদের টার্গেটে রয়েছে বাদশা।
