Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এবার বিষ্ণোই গ্যাং’এর নিশানায় বাদশা, সোশ্যাল মিডিয়ায় হুমকি চিঠি- ‘তোর কপালে গুলি চলবে…..’

এবার বিষ্ণোই গ্যাং’এর নিশানায় বাদশা, সোশ্যাল মিডিয়ায় হুমকি চিঠি- ‘তোর কপালে গুলি চলবে…..’

Online Desk মার্চ 15, 2026
gfv.png

ওঙ্কার ডেস্ক: বিতর্কে সিরনামে র্যা প গায়ক বাদশা। ইতিমধ্যেই ‘টাটিরি’ গান নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। এর মাঝেই নতুন কান্ড, এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বাদশা। এর আগেও বলিউডের বহু তারকাকে হুঁশিয়ারি দিয়েছে এই বিষ্ণোই গ্যাং। এবার সেই তালিকায় বাদশাও।
প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাদশার ‘টাটিরি’ গান ঘিরেই এই তর্জা। হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগেই নাকি বাদশাকে সরাসরি হুমকি বিষ্ণোই গ্যাং’এর। সোশ্যাল মিডিয়া মারফত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাদশাকে। যেখানে লেখা হয়েছে, ‘র্যা পার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। আর সেটা করেছিস তুই। ২০২৪ সালে ট্রেলার দেখিয়েছিলেম। এবার আর তা হবে না সরাসরি তোর কপালে গুলি চলবে।’ উল্লেখ্য, ‘টাটিরি’ নিয়েই বিতর্কে জর্জরিত খ্যাতনামা র্যা পার বাদশা। তবে এই প্রথম নয় এর আগেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। সে সময় হরিয়ানার মাটিতে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে।
অন্যদিকে, শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন। এই প্রথম নয় অতীতেও বলিপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী। কিন্তু এবার সলমন খান, কপিল শর্মা, রোহিত শেট্টি, রণবীর সিংয়ের পর পর এবার বিষ্ণোইদের টার্গেটে রয়েছে বাদশা।

Post Views: 121

Continue Reading

Previous: পাইপ লাইনে গ্যাস পেলে মিলবে না সিলিন্ডার, জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা কেন্দ্রের
Next: অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল যৌথ বাহিনী, উরিতে খতম পাক জঙ্গি

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
defr.png

‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.