Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নড়াচড়া করতে পারছেন না অভিনেত্রী! একের পর এক অসুখ পিছু ছাড়ছে না দীপিকা কক্কড়ের

নড়াচড়া করতে পারছেন না অভিনেত্রী! একের পর এক অসুখ পিছু ছাড়ছে না দীপিকা কক্কড়ের

Online Desk মার্চ 16, 2026
edr.png

ওঙ্কার ডেস্ক: গত বছরেই ধরা পড়েছিল ক্যানসার, হয়েছিল অস্ত্রোপচারও। তারপর থেকেই একের পর এক অসুখ পিছু ছাড়ছে না অভিনেত্রী দীপিকা কক্কড়ের। দ্বিতীয় বার যকৃতে টিউমার ধরা পড়ার পরে কিছুটা ভেঙে পড়েছিলেন দীপিকা। অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার থেকে মুক্তি, অন্য সমস্যা আবারও দেখা গিয়েছে এবার। এমত অবস্থায় নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না টেলিভিশন অভিনেত্রী।

অভিনিয়ের পাশাপাশি দীপিকার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেলও, সেখানেই সম্প্রতি এক ভ্লগে দীপিকা জানান, অস্ত্রোপচার হওয়ার পর থেকে আর তেমন খিদে পাচ্ছে না তাঁর। সারা শরীর জুড়ে অস্বাভাবিক ক্লান্তি। মেজাজের বদল হচ্ছে বার বার। কিন্তু এই ক্লান্তি নিয়েই রমজান উপলক্ষে রান্না করেছেন দীপিকা। এ বারের রমজানে এটাই তাঁর প্রথম রান্না। নিজের স্বাস্থ্যের বিষয়ে দীপিকা বলেন, “সত্যিই বিশ্রাম জরুরি, আমি জানি। ভীষণ ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে, আমার নড়াচড়া করতেও অসুবিধা হচ্ছে। যেদিন মানসিক ভাবে ঠিক থাকি না, সেই দিন আমি কিছুই করতে পারি না। যে দিন মন ভাল থাকে, সেই দিন অনেক কিছু করি। মন ভাল না থাকলে, লড়াই করার ক্ষমতাও পাই না।”

অস্ত্রোপচারের পরে কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে দীপিকাকে। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানান, “খুব কড়া নিয়ম এখন ওর। সকাল ৭টায় ও ঘুম থেকে ওঠে। হাঁটতে যেতে হয়। সন্ধে ৭টার পরে ওর কিছু খেতে পারবে না। এমন অবস্থায় বাড়িতে বসে থাকলে অবসাদ আরও জাঁকিয়ে বসে।” অন্যদিকে, ইফতারের জন্য রান্না করতে গিয়ে মন ভাল হয়ে যায় বলেও নিজের ভ্লগে জানিয়েছেন দীপিকা। মুরগির মাংসের সঙ্গে নানা রকমের সবজি দিয়ে ঘরোয়া পিৎজা তৈরি করেন দীপিকা। অভিনেত্রী জানান, অসুস্থ হওয়ার পর থেকে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ারই চেষ্টা করেন তিনি। অভিনেত্রীর এমত শারীরিক অবস্থার খবরে স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার ও অনুরাগীদের মন খারাপ। তাঁর সুস্থতা কামনা করছেন সকলেই।

Post Views: 179

Continue Reading

Previous: চৈত্রে ভিজবে তিলোত্তমা, উত্তর-দক্ষিণে বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
Next: নজিরবিহীন পদক্ষেপ কমিশনের, রাতারাতি সরিয়ে দেওয়া হল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.