Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও পর্দায় ফিরছেন ‘লেডি চ্যাটার্জি’, পুরনোদের পাশাপাশি থাকছে নতুন গল্প ও নতুন মুখ

আবারও পর্দায় ফিরছেন ‘লেডি চ্যাটার্জি’, পুরনোদের পাশাপাশি থাকছে নতুন গল্প ও নতুন মুখ

Online Desk মার্চ 15, 2026
rf.png

ওঙ্কার ডেস্ক: গোয়েন্দা গল্প বরাবরই পছন্দের সকলের। তা বইয়ের পাতায় হোক কিংবা সিনেমার পর্দায়। এই গোয়েন্দাদের মধ্যে বাঙালি পুরুষ গোয়েন্দাদের মধ্যেও জায়গা করেছিলেন এক মহিলা গোয়েন্দা। তাঁর নাম যাজ্ঞসেনী চ্যাটার্জি বা ‘লেডি চ্যাটার্জি’। কথা হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’এর সিরিজ ‘লেডি চ্যাটার্জি’কে নিয়ে। এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অরুণিমা ঘোষকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা দেবাশিস মণ্ডল ও অভিনেত্রী অলিভিয়া সরকার।
এবার এই সিরিজেরই দ্বিতীয় সিজন আসতে চলেছে। আর এই সিজনের নতুন মুখ থাকছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। আগেরবারের মতোই এই সিজনের পরিচালকের দায়িত্বে থাকবেন সাগ্নিক চ্যাটার্জি। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি লুক সেট হয়েছে অভিনেতা, অভিনেত্রীদের। আগের পর্বে লেডি চ্যাটার্জি হিসেবে দর্শকের সামনে এসেছিলেন অরুণিমা। এবারও তিনি আসছেন সেই চেনা অবতারে। এই গোয়েন্দা যেমন রহস্য উন্মোচন করে, তেমনই আবার অবসরে মাদককে সঙ্গী হিসেবে বেছে নেয়। তাই বাকিদের তুলনায় একেবারে আলাদা এই গোয়েন্দা চরিত্রটি।
উল্লেখ্য, রহস্যপ্রেমী দর্শকের কাছে এই সিরিজ বেশ সাড়া ফেলেছিল। এবার এই সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে নতুন গল্প ও নতুন মুখ। কারণ, আগের সিজনের রহস্যের জট খোলার কাজ আগেই সেরে ফেলেছেন যাজ্ঞসেনী চ্যাটার্জি। তাই এবার ‘লেডি চ্যাটার্জি’ ফিরবেন নতুন রহস্য নিয়ে। গত সিজনে অরুণিমা, দেবাশিস ও অলিভিয়াকে দেখেছিলেন, তাঁরা আবারও থাকছেন দ্বিতীয় সিজনে। এবারের গল্পে দেখা যেতে চলেছে রোহনকে। তবে তাঁর চরিত্রটি নিয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা হয়নি। তবে রোহনের চরিত্রটি যে বেশ বড়সড় চমক আনছেন তা বলাই বাহুল্য।

Post Views: 142

Continue Reading

Previous: নেপালে খাদে বাস পড়ে মৃত্যু ৭ ভারতীয় তীর্থযাত্রীর
Next: মমতার মাস্টারস্ট্রোক, সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া ডিএ দেবে রাজ্য

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.