Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছবি মুক্তির আগেই সমালোচনা শুরু সমাজমাধ্যমে, সঞ্জয় ও নোরা ফাতেহির নাচ ও গান নিয়ে কটাক্ষ একাংশের

ছবি মুক্তির আগেই সমালোচনা শুরু সমাজমাধ্যমে, সঞ্জয় ও নোরা ফাতেহির নাচ ও গান নিয়ে কটাক্ষ একাংশের

Online Desk মার্চ 17, 2026
gfy.png

ওঙ্কার ডেস্ক: আগামী মাসেই মুক্তি পেতে চলেছে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেল ‘সারকে চুনার তেরি সারকে’ নামে ছবির একটি গান। এখানেই শুরু হয়েছে বিতর্ক, প্রশংসার পরিবর্তে গানটি সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে। কারণ হল ছবির গানের অশ্লীল-চটুল কথা রয়েছে বলেই দাবি একাংশের।

সম্প্রতি, বাদশার ‘টটীরী’ গান নিয়ে তোলপাড় সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এসেছে প্রাণনাশের হুমকিও। অভিযোগ, গানে রয়েছে নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কথা। এবার আবারও অশালীন নাচের অভিযোগ উঠল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের ছবির গানের বিরুদ্ধে। প্রসঙ্গত, সারা ভারতে মুক্তি পাবে সঞ্জয়ের ছবি ‘কেডি’। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই রীতিমতো ছিছি পড়েছে সমাজমাধ্যমে। এই গানের কথায়ও রয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা। এমনকি, নাচের ভঙ্গিমাও ‘কুরুচিকর’ বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সঞ্জয় ও নোরা দু’জনের নাচের ভঙ্গিমা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

গানের দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বার’এ নাচছেন নোরা। তার চারপাশ জুড়ে রয়েছে একদল পুরুষ। এক্ষেত্রে নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়ে একাংশ। ভিডিওতে বার বার নিজের শাড়ির আঁচল নাকি ইচ্ছে করে সরিয়ে ফেলছেন নোরা। আর তা দেখার পরেই সমাজমাহধ্যমে মন্তব্যে ঝড়। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলির মধ্যেও যৌনমিলনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েচজে। কটাক্ষের শিকার হচ্ছেন গীতিকার রকিব আলমও।

এ প্রসঙ্গে, এক নেটাগরিকের মন্তব্য, “অশ্লীলতাই সবার উপরে জায়গা করে নিচ্ছে। এত জঘন্য গানের কথা এবং অশালীনতায় ভরা নাচ।” আবার একজন লিখেছেন, “২০২৬ সালেও এমন গান তৈরি হচ্ছে, যেখানে মহিলাকে ভোগ্যপণ্যের মতো করে দেখানো হয়েছে। আর সঞ্জয় দত্ত এত বর্ষীয়ান অভিনেতা হয়েও এমন ভাবে নাচছেন!” আর এই কারণে অনেকেই এই গানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করেছেন। ‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি তৈরি হয়েছে কন্নড় ভাষায়। অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টী, রীশমা নানাইয়া। ৩০ এপ্রিল এই ছবি মুক্তি পেতে চলেছে সারা দেশের প্রেক্ষাগৃহে, তার আগেই ছবির গান নিয়ে শুরু সমালোচনা।

Post Views: 106

Continue Reading

Previous: হরমুজ রক্ষায় আমেরিকা কাফি, মিত্র দেশগুলি মুখ ফেরাতে ট্রাম্পের বক্তব্য, বন্ধুত্ব যাচাই করছিলাম
Next: কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
terror.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.