Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভীক সরকারের লেখায় পরমব্রতর পরিচালনায় আসছে ‘রক্তফলক’

অভীক সরকারের লেখায় পরমব্রতর পরিচালনায় আসছে ‘রক্তফলক’

Online Desk এপ্রিল 11, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অভীক সরকারের গল্প অবলম্বনে সিরিজ তৈরি করছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চ্যাটার্জি। হইচই’এ আসছে রহস্যময় ওয়েব সিরিজ ‘রক্তফলক’। মুখ্য চরিত্রে থাকতে চলেছেন শাশ্বত চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি ও মোহনা মাইতি। ১মে-ই মুক্তি পাচ্ছে এই সিরিজ।
গল্প তিতলি ও তার দুই বোন যখন তেনিয়া নামের এক মায়াবী কিন্তু নৃশংস পাচারকারীর হাতে পড়ে, তখন শুরু হয় অনুসন্ধান। এই অনুসন্ধান কেবল নিখোঁজ মেয়েদের খোঁজে নয়, বরং ইতিহাসের উন্মোচনের লড়াই হয়ে ওঠে। তান্ত্রিক পণ্ডিত আগমবাগীশ বুঝতে পারেন, এই মেয়েদের ভাগ্য এক হাজার বছর আগের সেই অসম্পূর্ণ ও নৃশংস আচারের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তারপর গল্প এগোবে নিজের ছন্দে। এই সিরিজে শাশ্বতকে দেখা যাবে ‘আগমবাগীশ’ হিসেবে। তিনি তান্ত্রিক পণ্ডিতের ভূমিকায়। তিনি কোনও বীরত্বের নেশায় নয়, বরং নিয়তির টানে এই রহস্যে জড়িয়ে পড়েন। অর্জুন চক্রবর্তীকে এখানে বিভিন্ন রূপে দেখা যাবে।’ বজ্রকেতু’, ‘তেনিয়া’ বা ‘স্যাম’ হিসেবে থাকবেন তিনি। সে ধীরে ধীরে উপলব্ধি করে যে সে শয়তান নয়, বরং সে বরাবরই অশুভ ছিল।
অন্যদিকে, কনীনিকাকে দেখা যাবে ‘মায়ারানি’র চরিত্রে। মায়ারানি এক প্রাচীন সত্যের রক্ষক এবং এমন একজন মা, যে নিজের সন্তানকে ঘিরেই এক আতঙ্কে দিন কাটায়। তেনিয়ার ছোটবেলার অস্বাভাবিক আচরণগুলো মায়ারানির কাছে ছিল আসন্ন কোনও বিপদের সংকেত। আর এই সিরিজের মাধ্যমে ওটিটি’তে প্রথমবার দেখা যাবে মোহনা মাইতিকে। সে থাকবে ‘তিতলি’ হিসেবে। আধুনিক ডিজিটাল জগতের দুনিয়ায় সে একজন আবেগপ্রবণ মেয়ে। তার অগাধ বিশ্বাসই শেষ পর্যন্ত তাকে এবং তার বোনদের এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়।
উল্লেখ্য, সিরিজ প্রসঙ্গে পরমব্রত বলেন, “ভোগ” এর পর আমি অভীক সরকারের আরও একটি গল্পকে পর্দায় জীবন্ত করতে চেয়েছিলাম। ‘রক্তফলক’ এক অন্ধকার জগতকে তুলে ধরে, যা শুধু ভয় নয়, বরং মন্দের এক অনন্ত চক্রকে প্রতিফলিত করে। মিথ এবং সমকালীন আতঙ্কের সংমিশ্রণে এই সিরিজ। ১ মে থেকে হইচই’তে এটি দেখা যাবে।”

Post Views: 109

Continue Reading

Previous: নেতাদের প্রবেশ নিষেধ পোস্টার পূর্ব বর্ধমানে
Next: চাঁদের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করে চার যাত্রীকে নিয়ে প্রশান্ত মহা সাগরে অবতরন করল আর্টেমিস-২

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.