ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে স্বামী সৌম্য মুখার্জির সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় তাঁদের। গত রবিবার প্যারিসে পৌঁছান তাঁরা। সেখানেই ঘটে বিপত্তি। প্যারিস থেকে কলকাতা ফেরার সমস্ত বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ। তাই প্যারিসেই আটকে পড়েছেন সৌম্য-সন্দীপ্তা। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির জেরে ঘটেছে এমনটা। সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী।
সন্দীপ্তা লেখেন, ‘আমাদের প্যারিস থেকে কলকাতা ফেরার ফ্লাইট ক্যানসেল হয়েছে। কারণ, ওই ফ্লাইটটা আবু ধাবি হয়ে আসত। যদি তেমনই ঘটনা হয়, আমরা অন্য কোনও উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছি।’ পাশাপাশি জানা গিয়েছে, ” এই যুদ্ধের আঁচ প্যারিসে তেমন প্রভাব ফেলেনি। কিন্তু কলকাতায় ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে ৫ মার্চ একটা ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তেমন কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
“১৮ ফেব্রুয়ারি নরওয়ে ট্রিপে গিয়েছিলেন তারকাযুগল। আগামিকাল ফেরার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।” প্রসঙ্গত, উত্তাল পরিস্থিতি দুবাইয়ে। মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান বন্ধের নির্দেশ এসেছে। ফলে আটকে পড়েছেন বহু যাত্রী। আটকে পড়েছেন বহু তারকাও। একইভাবে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তীও। এই মুহূর্তে নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান। জানা যাচ্ছে, মেয়ে ইয়ালিনিকে নিয়ে এই মুহূর্তে কলকাতায় আছেন রাজ চক্রবর্তী।
