Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুধু শুভশ্রী নন মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আটকে পড়েছেন টলিপাড়ার আরেক নায়িকাও, প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

শুধু শুভশ্রী নন মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আটকে পড়েছেন টলিপাড়ার আরেক নায়িকাও, প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

Online Desk মার্চ 2, 2026
dg.png

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে স্বামী সৌম্য মুখার্জির সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।‌ ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় তাঁদের। গত রবিবার প্যারিসে পৌঁছান তাঁরা। সেখানেই ঘটে বিপত্তি।‌ প্যারিস থেকে কলকাতা ফেরার সমস্ত বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ। তাই প্যারিসেই আটকে পড়েছেন সৌম্য-সন্দীপ্তা। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির জেরে ঘটেছে এমনটা। সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী।
সন্দীপ্তা লেখেন, ‘আমাদের প্যারিস থেকে কলকাতা ফেরার ফ্লাইট ক্যানসেল হয়েছে। কারণ, ওই ফ্লাইটটা আবু ধাবি হয়ে আসত। যদি তেমনই ঘটনা হয়, আমরা অন্য কোনও উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছি।’ পাশাপাশি জানা গিয়েছে, ” এই যুদ্ধের আঁচ প্যারিসে তেমন প্রভাব ফেলেনি। কিন্তু কলকাতায় ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে ৫ মার্চ একটা ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তেমন কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
“১৮ ফেব্রুয়ারি নরওয়ে ট্রিপে গিয়েছিলেন তারকাযুগল। আগামিকাল ফেরার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।” প্রসঙ্গত, উত্তাল পরিস্থিতি দুবাইয়ে। মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান বন্ধের নির্দেশ এসেছে। ফলে আটকে পড়েছেন বহু যাত্রী। আটকে পড়েছেন বহু তারকাও। একইভাবে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তীও। এই মুহূর্তে নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান। জানা যাচ্ছে, মেয়ে ইয়ালিনিকে নিয়ে এই মুহূর্তে কলকাতায় আছেন রাজ চক্রবর্তী।

Post Views: 170

Continue Reading

Previous: ইরান–ইজরায়েল উত্তেজনার আবহে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, সম্ভাব্য বিক্ষোভে নজরদারির নির্দেশ
Next: BLO-র বাড়ি ঘিরে বিক্ষোভ নদিয়ায়

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.