Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • BLO-র বাড়ি ঘিরে বিক্ষোভ নদিয়ায়

BLO-র বাড়ি ঘিরে বিক্ষোভ নদিয়ায়

Online Desk মার্চ 2, 2026
WhatsApp-Image-2026-03-02-at-3.28.35-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে হালদারপাড়ায় বিএল ও এর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়া ১৭ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১২৪০ জন, এদের মধ্যে ১০৩ জনের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়ে যায়। এখানকার স্থানীয় বাসিন্দা হওয়া সত্বেও কেন চূড়ান্ত তালিকায় নাম নেই? তারই প্রতিবাদে গোটা দোষ বিএল ও এর ওপর চাপিয়ে সকলে একত্রিত হয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এরই প্রতিবাদ জানাতে বি এল ও সুকান্ত মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ।
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রথম পর্যায়ে সংশোধন করার জন্য আমাদের শুনানিতে ডাকা হয়। যাবতীয় কাগজপত্র নথি জমাও দেওয়া হয়। আরও প্রয়োজনীয় কাগজপত্র বা নথি প্রয়োজন, তখন কেন বলেনি? যেহেতু তিনি এই বুথের বিএলও। তার হাত দিয়েই নাম কাটা গিয়েছে। তাকেই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ এলাকায় এই বুথে যেখানে তারা ভোট দান করে সেই স্কুল বন্ধ থাকবে বলে জানায়।
এই দাবি তুলে গ্রামের নারী পুরুষ সকলে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে বি এল ও র বাড়ির সামনে। এই প্রসঙ্গে বি এল ও বলেন, যেসকল গ্রামবাসীদের নাম বাদ গিয়েছে, তারা মনে করছে আমার কারণে তাদের নাম বাদ গিয়েছে, কিন্তু ২০০২ সালের লিস্টে যাদের নাম ছিল সেই নামগুলো আমি ম্যাপিং করতে পেরেছি। কিন্তু যেগুলো বাইরের সেগুলোকে ম্যাপিং করতে পারি নি। সেগুলো আমি আমি উপরমহলকে পাঠিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নিয়েছেন।
যদিও এ বিষয়ে তৃণমূলের দাবি, যারা ২০০২ সালের পরে বিবাহ সূত্রে এখানে এসেছে এবং যাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে। এমন সমস্ত লোকের নাম বাদ দিয়েছে। তাই এলাকার মানুষ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নাম বাদ পড়ায় এটা রাগের বহিঃপ্রকাশ। যদি অন্যদিকে বিজেপির দাবি, স্থানীয় লোকজনের যেহেতু নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে তাই আমরাও চাই এই সমস্যার সমাধান হোক দ্রুত।

Post Views: 135

Continue Reading

Previous: শুধু শুভশ্রী নন মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আটকে পড়েছেন টলিপাড়ার আরেক নায়িকাও, প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা
Next: পঞ্চায়েতের NOC ছাড়াই গড়ে উঠছে টাওয়ার! হাইকোর্টের দ্বারস্থ এলাকাবাসী

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.