Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পঞ্চায়েতের NOC ছাড়াই গড়ে উঠছে টাওয়ার! হাইকোর্টের দ্বারস্থ এলাকাবাসী

পঞ্চায়েতের NOC ছাড়াই গড়ে উঠছে টাওয়ার! হাইকোর্টের দ্বারস্থ এলাকাবাসী

Online Desk মার্চ 2, 2026
WhatsApp-Image-2026-03-02-at-3.28.35-PM-1.jpeg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লক এর ৯ নম্বর অঞ্চলের আনন্দপুর গ্রামে গড়ে উঠছে বেআইনি টাওয়ার। এলাকাবাসীদের দাবি, পুলিশ-প্রশাসন ও কোর্টের দ্বারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি।আনন্দপুর গ্রামের পারিয়াল পাড়াতে একেবারে গ্রামীণ রাস্তার পাশেই নিয়ম বহির্ভূতভাবে একটি টাওয়ার গড়ে তোলা নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, মোবাইল কোম্পানির টাওয়ার তৈরি করতে গেলে যে নিয়ম থাকা প্রয়োজন, সেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই একেবারে গ্রামীণ রাস্তার পাশে দুটি বাড়ির মাঝে সংকীর্ণ জায়গায় গড়ে উঠছে এই টাওয়ারটি। টাওয়ার তৈরি করার জন্য গর্ত খুঁড়তে গিয়ে, জেসিবির আঘাতে পার্শ্ববর্তী মাটির বাড়িও ফেটে গেছে। সেই সঙ্গে টাওয়ারের কাছে থাকা কর্মীদের থেকে কটুক্তি ভেসে আসছে মহিলাদের উদ্দেশ্য করে। গ্রামবাসীরা বাধা দিতে গেলে, তাদের মারধরেরও হুমকি দেওয়া হয়েছে।
জানা যায়, যে ব্যক্তির জমিতে টাওয়ার হচ্ছে, সেই জমির মালিক শীর্ষেন্দু পরিয়াল। গ্রামবাসীদের অভিযোগ ঐ জমির মালিকের বিরুদ্ধেও। তারা জানান, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও, তারাও এসে গ্রামবাসীদেরকে সাহায্য করার পরিবর্তে উলটে শাসানি দিচ্ছে। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। কোর্ট থেকে অ্যাডভোকেট জেলাশাসক, পুলিশ সুপার, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আনন্দপুর থানার ওসিকে নোটিশও পাঠিয়েছেন বলে জানান তারা। তারপরেও কোন সুরাহা হচ্ছে না।
জমির মালিক শীর্ষেন্দু পারিয়াল জানান, আমি আমার জায়গা লিজে দিয়েছি ইন্দাস কোম্পানিকে। কোম্পানি কিভাবে টাওয়ার করবে না করবে, কোথায় কি পারমিশন নেবে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
পাশাপাশি আনন্দপুর ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী খান বলেন, আমার পঞ্চায়েতের কাছে এসেছিল ওই কোম্পানি। আমি তাদেরকে নির্দিষ্ট নিয়ম মেনে ডকুমেন্টস জমা করতে বলি। পরে অবশ্য তারা আমার কাছে কোন যোগাযোগ করেনি। সেই সঙ্গে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও এখনো কোনো নো অবজেকশন সার্টিফিকেট বা (NOC) দেওয়া হয়নি। এর পর কিভাবে তারা এলাকায় টাওয়ার তৈরি করছে, আমি সে বিষয়ে কিছু বলতে পারব না।
তবে প্রশ্ন উঠছে, পঞ্চায়েত প্রধানের অনুমতি ছাড়া কিভাবে সেই এলাকায় বেআইনিভাবে পাড়ার মধ্যে একটি কোম্পানির টাওয়ার গড়ে উঠতে পারে? বারবার গ্রামবাসীরা পুলিশ – প্রশাসনের দারস্ত হয়েও কেনো সুরাহা মিলছে না, সে বিষয়েও উড়ছে প্রশ্ন ?

Post Views: 145

Continue Reading

Previous: BLO-র বাড়ি ঘিরে বিক্ষোভ নদিয়ায়
Next: ইরান অশান্তির জেরে ৫৫৫ জনের মৃত্যু; পরিস্থিতি আরও অবনতির দিকে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.