Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেদারদর্শনে লিখিত দেওয়ার নির্দেশিকা, ‘হিন্দুত্বে বিশ্বাসী’ দিতে হবে লিখিত

কেদারদর্শনে লিখিত দেওয়ার নির্দেশিকা, ‘হিন্দুত্বে বিশ্বাসী’ দিতে হবে লিখিত

Online Desk মার্চ 18, 2026
efr.png

ওঙ্কার ডেস্ক: কেদারনাথেই জীবনের সবচেয়ে বড় ‘ফিল্মি কেরিয়ার’ শুরু করেছিলেন তিনি। তাই সময় পেলেই সেখানেই বার বার ছুটে যান বলি অভিনেত্রী সারা আলি খান। একবার নয় এরই মধ্যে বেশ কয়েকবার কেদারদর্শন করেছেন নায়িকা। দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন তিনি। আর সেখানেই বারবার প্রশ্ন উঠেছে, ভিনধর্মী হয়েও কীভাবে মন্দিরে যান? যদিও সারা বরাবর সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন, তবে এবার কেদারনাথ তীর্থে রীতিমতো ‘পরীক্ষা’র সম্মুখীন হতে হল সারা আলি খানকে।
জানা গিয়েছে, চলতি বছর থেকেই বদ্রি-কেদার কমিটি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নাকি একটি নতুন ফরমান জারি করা হয়েছে। অহিন্দুরা অনুমতি ছাড়া মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এর জন্যে তাঁদের মেনে চলতে হবে মন্দির কমিটির জারি করা বিশেষ নির্দেশ। কারোর ক্ষেত্রেও এই নিয়মের অন্যথা হবে না, এমনটাই জানিয়েছেন কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী। তাঁর কথায়, “যাঁরা হিন্দু নন, তাঁরা মন্দিরে প্রবেশ করতে গেলে দিতে হবে ধর্মীয় বিশ্বাসের শংসাপাত্র। লিখিতভাবে জানাতে হবে ‘তিনি সনাতনী এবং হিন্দুত্বে বিশ্বাসী।’ তাহলেই নাকি ভিনধর্মীদের স্বাগত জানানো হবে মন্দিরে। সারা আলি খান যেমন ঘন ঘন কেদারনাথে আসেন। সেক্ষেত্রে তিনিও যদি লিখিত এই শংসাপত্র জমা দেন, তাহলেই পুজো দেওয়ার ক্ষেত্রে অভিনেত্রীর আর কোনও বাধা থাকবে না। সারাকেও পুজো করার অনুমতি দেওয়া হবে।”
প্রসঙ্গত, সারা বরাবরই ঈশ্বরপ্রেমী, বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপনের বদলে তিনি মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা, সিদ্ধি বিনায়ক একাধিক তীর্থক্ষেত্র ঘুরে ফেলেছেন অভিনেত্রী।

Post Views: 159

Continue Reading

Previous: নিজের মৃত্যুর গুজব উড়িয়ে মার্কিন দূতের সঙ্গে ভিডিও পোষ্ট নেতেনয়াহু-র
Next: দক্ষিণবঙ্গে কালবৈশাখী! উত্তরবঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.