Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃদ্ধ মানেই কি ‘বোঝা’! সমাজমাধ্যমে মুক্তি পেল ‘ফণীবাবু ভাইরাল’র ট্রেলার

বৃদ্ধ মানেই কি ‘বোঝা’! সমাজমাধ্যমে মুক্তি পেল ‘ফণীবাবু ভাইরাল’র ট্রেলার

Online Desk মার্চ 2, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতিফ মুক্তি পেয়েছে ‘ফণীবাবু ভাইরাল’র ট্রেলার। ফণীবাবুর চরিত্র দেখা যাবে শুভাশিস মুখার্জিকে৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু মজুমদার৷ ফণীবাবু এক আশি বছরের বৃদ্ধ। সারাজীবন ধরে তিলতিল করে গড়ে তুলেছেন তাঁর সংসার৷ জীবনে বহু ওঠাপড়া দেখেছেন তবুও পরিবারের প্রতি দায়িতবশীল ছিলেন৷
কিন্তু সেই সংসারেই দেখা গেল অন্য ছবি, যে সংসারের জন্য ফণীবাবুর প্রাণ পাত করেছেন, সেই সংসারের কাছেই তিনি বোঝা হয়েছেন বৃদ্ধ বয়সে৷ বয়স হয়ে গেলে কর্মক্ষমতা কমে যায়৷ কিন্তু “ফণীবাবু ভাইরাল”এ চমক রয়েছে অন্যত্র৷ পরিবারের কাছে বোঝা হয়ে যাওয়া এক বৃদ্ধ হঠাৎ একদিন হয়ে গেলেন ভাইরাল৷ সমাজমাধ্যমে তাঁকে নিয়ে তুমুল হইচই। এরপর ফণীবাবুর জীবনে তারপর কি ঘটল? তিনি কি পরিবারে তাঁর মর্যাদা ফিরে পাবেন সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।
হাসির মোড়কে একদিকে যেমন জীবনের কঠিন বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তেমনি ডিজিটাল দুনিয়ায় লাইক পাওয়ার জনপ্রিয় হওয়ার যে বাসনা তাকে ঘিরে জীবন-সমাজ-মনোজগতের যে পরিবর্তন তাও ফুটে উঠেছে ছবিতে৷ শুভাশিষ মুখার্জি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জী, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখার্জী, মনীশ চক্রবর্তী, তমালি দে মজুমদার, অনিন্দিতা ভদ্রসহ অনেকে। ছবির সুরকার সমীধ মুখার্জি ও দেবদীপ মুখার্জি। এই ছবিতে গান গেয়েছেন রুপঙ্কর বাগচী, উর্ভী মুখার্জি, পৌষালী ব্যানার্জী, সমীধ মুখার্জি।

Post Views: 52

Continue Reading

Previous: মার্কিন-ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হবে দেশে, জানাল কেন্দ্র
Next: শনিবার থেকে নিখোঁজ ছিলেন, লখনউতে বিরিয়ানি দোকানের ফ্রিজ থেকে উদ্ধার ৩৮ বছর বয়সী ব্যক্তির দেহ!

সম্পর্কিত গল্প

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.