Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শনিবার থেকে নিখোঁজ ছিলেন, লখনউতে বিরিয়ানি দোকানের ফ্রিজ থেকে উদ্ধার ৩৮ বছর বয়সী ব্যক্তির দেহ!

শনিবার থেকে নিখোঁজ ছিলেন, লখনউতে বিরিয়ানি দোকানের ফ্রিজ থেকে উদ্ধার ৩৮ বছর বয়সী ব্যক্তির দেহ!

Online Desk মার্চ 2, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশে। শনিবার দুপুর থেকে নিখোঁজ থাকা ৩৮ বছর বয়সী এক ব্যক্তির দেহ মিলল বিরিয়ানি দোকানের ফ্রিজ থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বিজয় পাল। রবিবার সকালে লখনউয়ের একটি নিরামিষ বিরিয়ানির দোকানের ভেতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তকারীরা জানিয়েছেন, দোকানটি একটি অস্থায়ী কাঠামো। যার তিন দিকে টিনের দেওয়াল রয়েছে। দোকানটির কোনও গেট নেই। যে ফ্রিজে বিজয় পালের দেহ উদ্ধার হয়েছে সেটির সংযোগ বিচ্ছিন্ন ছিল। গত তিন দিন ধরে দোকানটি বন্ধ ছিল বলে তদন্তে জানা গিয়েছে। পুলিশের এক উর্ধতন কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটি একটি অস্থায়ী দোকান, কোনও গেট নেই। ফ্রিজটিও সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফ্রিজে যার দেহ উদ্ধার হয়েছে তাঁর নাম বিজয় পাল। শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন নেই। আমরা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করছি। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।’

পুলিশ জানিয়েছে, বিরিয়ানি দোকানের মালিকের নাম অজয়, বাকশির তালাবের বাসিন্দা। তিনি দোকানে এসে মৃতদেহটি দেখতে পান। ডিপ ফ্রিজটিতে বিজয় পালের দেহ দেখতে পেয়ে পুলিশকে জানান ওই দোকানদার। তদন্তকারীরা ঘটনাস্থলে পাওয়া নিহতের মোবাইল ফোন এবং আধার কার্ডের মাধ্যমে তাঁকে শনাক্ত করেন। নিহত ব্যক্তির একজোড়া জুতোর একটি রাস্তার মোড়ে পাওয়া যায় আরেকটি উদ্ধার হয় দোকানের ভিতর থেকে।

Post Views: 178

Continue Reading

Previous: বৃদ্ধ মানেই কি ‘বোঝা’! সমাজমাধ্যমে মুক্তি পেল ‘ফণীবাবু ভাইরাল’র ট্রেলার
Next: ত্রিকোণ প্রেমের জের! সঙ্গীদের নিয়ে লিভ-ইন পার্টনারকে খুন অভিনেত্রীর, গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.