Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ত্রিকোণ প্রেমের জের! সঙ্গীদের নিয়ে লিভ-ইন পার্টনারকে খুন অভিনেত্রীর, গ্রেফতার ৩

ত্রিকোণ প্রেমের জের! সঙ্গীদের নিয়ে লিভ-ইন পার্টনারকে খুন অভিনেত্রীর, গ্রেফতার ৩

Online Desk মার্চ 2, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল লিভ-ইন পার্টনার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে। একাধিকবার ছুরিকাঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তদন্তে নেমে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত ব্যক্তির নাম মোহন কৃষ্ণ রাও। গত ১৮ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী উর্মিলা ওরফে বিন্দু। তিনি দুই সহযোগী বিনয় এবং ধানুশ গৌড়াকে নিয়ে এই হত্যাকণ্ড ঘটিয়েছেন। তদন্তে জানা গিয়েছে, মোহন রাওয়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকছিলেন বিন্দু। তিনি ‘বজরঙ্গি’ এবং ‘পুলিশ কোয়ার্টারস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। পুলিশের মতে, বিন্দুর সঙ্গে থাকার জন্য মোহন তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন। উত্তর-পশ্চিমের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিএল নাগেশ এ বিষয়ে বলেন, বিন্দু বিনয়ের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে। পেশায় লরি চালক বিনয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিনয়ের সঙ্গে বিন্দুর সম্পর্ক মেনে নিতে পারেননি মোহন।

ডিসিপির কথায়, ‘বিনয়ের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে বিন্দুর। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে মোহন রাও তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। মহিলাকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করছিল মোহন। পথ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য, তিন জন মিলে একসঙ্গে এই অপরাধ করেছে।’

Post Views: 180

Continue Reading

Previous: শনিবার থেকে নিখোঁজ ছিলেন, লখনউতে বিরিয়ানি দোকানের ফ্রিজ থেকে উদ্ধার ৩৮ বছর বয়সী ব্যক্তির দেহ!
Next: ৩২ নম্বর ধানমুন্ডি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.