Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৯৮তম অস্কারের মঞ্চে জাঁকজমকপূর্ণ আয়োজন, কিন্তু ‘ইন মেমোরিয়াম’ তালিকায় নাম নেই ধর্মেন্দ্রর

৯৮তম অস্কারের মঞ্চে জাঁকজমকপূর্ণ আয়োজন, কিন্তু ‘ইন মেমোরিয়াম’ তালিকায় নাম নেই ধর্মেন্দ্রর

Online Desk মার্চ 16, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পঁচিশ সালের শেষের দিকে সকলকে ছেড়ে চলে গিয়েছেন ধর্মেন্দ্র। ভারতীয় সিনেজগতের অন্যতম অভিনেতার প্রয়াণের পর ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস-এর মঞ্চে অভিনেতাকে স্মরণ করা হয়। কিন্তু চলতিবারের অস্কার অনুষ্ঠানে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত তারকাদের নাম দেখা গেল না ধর্মেন্দ্রর। যেখানে শুধুমাত্রই দেখা গিয়েছে হলিউড শিল্পীদের। অস্কার মঞ্চ থেকে সেখবর ফাঁস হতেই ইতিমধ্যেই ভারতীয় সিনেপ্রেমীরা ক্ষোভপ্রকাশ করেছেন। নিন্দার ঝড় বয়ে যায় নেটভুবনেও।
তারপরেই প্রয়াত ভারতীয় তারকাদের মধ্যে অতীতে অস্কারের স্মরণ বিভাগে জায়গা করে নিয়েছিলেন শশী কাপুর, শ্রীদেবী থেকে ইরফান খান। সেই তালিকায় ধর্মেন্দ্রকেও স্মরণ করা হবে, বলে আশায় ছিলেন ভারতীয়রা। কিন্তু ৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা যে এভাবে আড়ালে চলে যাবেন, সেটা বোধহয় কল্পনাতীত ছিল সকলের কাছেই। যে অভিনেতা ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর কাটে’র মতো একাধিক ক্লাসিক সিনেমা উপহার দিয়েছেন। এমনকী বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন, সেই ভারতীয় তারকাই বাদ পড়লেন অস্কার মঞ্চে! ‘ইন মেমোরিয়াম’ বিভাগে অন্তর্ভুক্ত করা হল না তাঁর নাম।
কিন্তু অনুষ্ঠানের ঘণ্টাখানেক বাদে দেখা গেল, অ্যাকাডেমির ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে রাখা হয়েছে ধর্মেন্দ্র, এবং মনোজ কুমারের নাম। উল্লেখ্য, ছাব্বিশের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত তারকাদের মধ্যে স্মরণ করা হয় আমেরিকান অভিনেতা-পরিচালকসহ আরও অনেক অভিনেতাকে। কিন্তু সেখানেও উচ্চারিত হয়নি ধর্মেন্দ্রর নাম। আর ঘটনায় বিনদনমহলে জমেছে গভীর ক্ষোভ।

Post Views: 146

Continue Reading

Previous: হরমুজ পেরিয়ে ভারতে এল এলপিজি ট্যাঙ্কার, কূটনীতির সাফল্যের কথা বললেন জয়শঙ্কর
Next: ভোটের আগে ফের বাংলায় ইডি হানা, সোমবার সাতসকালে বাংলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.