Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় বাজিমাত জলসার, কারা জায়গা করে নিল সেরা ১০’এ?

টিআরপি তালিকায় বাজিমাত জলসার, কারা জায়গা করে নিল সেরা ১০’এ?

Online Desk নভেম্বর 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিরাট চমক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।‌ প্রথম পাঁচ থেকে ছিটকে গেল আগের ধারাবাহিক। তার জায়গা করে নিল নতুন ধারাবাহিক। প্রথম স্থানে এই সপ্তাহে যদিও টিকে রইল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৬.৮। দ্বিতীয় স্থানে জায়গা করেছে জলসার নতুন মেগা ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’।‌ বহু বছর পর ছোটপর্দায় ফিরে টিআরপিতে ভালো জায়গা করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে জি বাংলার ‘পরিণীতা’। মাঝে খানিকটা পিছিয়ে গেলেও আবারও দর্শকের কাছে পুরনো জায়গা ফিরে পেয়েছে এই মেগা। চতুর্থ স্থানে রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১। গল্পের মোড়ে এখনও পর্যন্ত টিআরপি তালিকায় টিকে রয়েছে জগদ্ধাত্রীও। পঞ্চমে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব কমাতে পারেনি মেগার জনপ্রিয়তা। পঞ্চমে রয়েছে ‘দাদামণি’ও। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.০।
এবার নম্বর ষষ্ঠ স্থানে রয়েছে ‘ফুলকি’। জি বাংলার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তমেও এই সপ্তাহে জোড়া ধারাবাহিক ‘চিরসখা’ ও ‘জোয়ার ভাঁটা’। অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘ও মোর দরদিয়া’। নবমে জায়গা করে নিয়েছে ‘কম্পাস’। দশমে রয়েছে জি বাংলার ‘তুই আমার হিরো’। এই সপ্তাহের টিআরপি তালিকা বাজিমাত স্টার জলসার। সব মিলিয়ে এবার টিআরপিতে টিকে থাকার খেলা জমে উঠেছে।

Post Views: 151

Continue Reading

Previous: আজব বাহাদুরী ! জাল ফেলে কাঁকড়া ধরছে করিতকর্মা নেকড়ে
Next: ফের ট্রোলিং’এর শিকার ঋতুপর্ণা সেনগুপ্ত, কি করলেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.